শিরোনাম
◈ ১৩ প্রকল্পে একনেকের অনুমোদন, ব্যয় ১৫ হাজার ৮২৩ কোটি টাকা ◈ মেট্রোরেলের পরিপূরক হিসেবে ঢাকায় আসছে মনোরেল, শুরু হচ্ছে সমীক্ষা ◈ না খে‌লেই এশিয়ান গেমস পুরুষ ক্রিকে‌টের সেমিফাইনালে বাংলাদেশ, লড়াই হ‌বে পা‌কিস্তানের বিরু‌দ্ধে ◈ এবার রূপপুরের ইউরেনিয়ামবাহী বিমানের অনুমতি না দেওয়ার যে কারণ জানাল পাকিস্তান ◈ চ্যালেঞ্জ কাটিয়ে অনুকূল পরিবেশ তৈরি হলেই তারেক রহমানের ভারত সফর ◈ দেশে বাজারে ইলিশের দাম বাড়ায় ভারতে রপ্তানি বন্ধের দাবি, সরকারকে আইনি নোটিশ ◈ মালয়েশিয়া থেকে ১,৫০০ মিয়ানমারের নাগরিককে দেশে ফেরত পাঠানো শুরু ◈ তারেক রহমানের ভারত সফর নিয়ে তাড়াহুড়ো নেই, সবকিছু ইতিবাচক: ভারতীয় হাইকমিশনার ◈ ১.৪৮ কোটি রুপির সমঝোতায় এমপিএস মামলা থেকে অব্যাহতি গৌতম আদানি গ্রুপ ◈ বাংলাদেশসহ ২০ দেশ থেকে বিশেষায়িত ওষুধ আমদানিতে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ০২ আগস্ট, ২০১৯, ০৬:৫৯ সকাল
আপডেট : ০২ আগস্ট, ২০১৯, ০৬:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উইন্ডিজের কোচ হওয়ার জন্য টাইগারদের দায়িত্ব ছাড়েন ওয়ালশ

নিজস্ব প্রতিবেদক : বিশ্বকাপের পর বাংলাদেশের প্রধান কোচ স্টিভ রোডসের সাথে বোলিং কোচ কোর্টনি ওয়ালশকেও অব্যাহতি দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সবার জানা ছিলো বোলারদের বাজে ফর্মের কারণেই তাকে চাকরিচ্যুত করে বিসিবি। কিন্তু ওয়ালশ জানান, নিজে থেকেই চাকরি ছেড়ে দিয়েছেন তিনি।

২০১৬ সালে বাংলাদেশ দলের দায়িত্ব নেন ওয়ালশ। ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছিল বিসিবির। এর বেশি কাজ করতে তিনিও আগ্রহী ছিলেন না, আগেই বিসিবিকে এ বিষয়ে জানিয়ে রাখেন ওয়ালশ। যে কারণে বিশ্বকাপের পর ইংল্যান্ড থেকেই দেশে ফিরে যান ক্যারিবীয় সাবেক এই অধিনায়ক।

ওয়ালশের বক্তব্য, ‘বাংলাদেশ দলের সঙ্গে আমি ভালো সময় কাটিয়েছি। আমি বিশ্বাস করি এটা উপযুক্ত সময় ঘরে ফিরে আসার। আমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) পরিষ্কার জানিয়ে দিয়েছিলাম বিশ্বকাপের পর আমি থাকব না।’

ওয়েস্ট ইন্ডিজের দায়িত্ব নিতে মুখিয়ে আছেন ওয়ালশ। যে কারণে বাংলাদেশের সঙ্গে চুক্তি নবায়ন করেননি এই কিংবদন্তি। নতুন করে সাজানো ক্যারিবীয় দলটিকে নিজের অভিজ্ঞতা দিয়ে সামনে এগিয়ে নিয়ে যেতে চান সাবেক এই ফাস্ট বোলার।

তিনি আরো বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ আমার হৃদয়ে সব সময়ই ছিল। আমি বিশ্বাস করি, নতুন এই দলের জন্য অনেক বড় অবদান রাখতে পারব।’

সম্পাদনা : রাশিদ রিয়াজ

  • সর্বশেষ