শিরোনাম
◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার ◈ শিক্ষার্থী আন্দোলনে উত্তাল ফ্রান্স, বন্ধ ৪ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান ◈ বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, ময়মনসিংহে নিহত ৭ ◈ বিমানবন্দরে তর্ক-বিতর্ক : মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা ◈ গয়না থেকে স্মার্টফোন-মহাকাশযান, খাবারেও ব্যবহার হয় সোনা—জেনে নিন স্বর্ণের যত ব্যবহার ◈ সরকারের অজানা শত্রু কারা: ক্ষমতা বদলের পর আমলাতান্ত্রিক অন্তর্ঘাতের ঝুঁকি, সামনে বড় চ্যালেঞ্জ ◈ ভিসা সহায়তা দিতে ঢাকায় আসছে রোমানিয়ার টিম  ◈ মক্কার পর এবার মদিনায় ড্রোন হামলা চালিয়েছে হুথি, দাবি সৌদির ◈ বৈধ কাগজপত্র থাকার পরও তিন তরুণীর নেপালযাত্রায় বাধা, নেপথ্যে কী? যা জানাগেল ◈ শিল্পের আকার ও রফতানি সক্ষমতা বাড়লেও প্রযুক্তিনির্ভর উৎপাদন ও উৎপাদনশীলতায় পিছিয়ে বাংলাদেশ

প্রকাশিত : ২৮ জুলাই, ২০১৯, ১০:৫৬ দুপুর
আপডেট : ২৮ জুলাই, ২০১৯, ১০:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদের পর পেসারদের নিয়ে ক্যাম্পিং করবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ দলের পেস বোলারদের পারফরমেন্সের ঘাটতি মেটাতে আগামী ঈদ-উল-আযহার পর ক্যাম্প শুরু করবে ক্রিকেট বোর্ড। বিসিবির হাই পারফরমেন্স ইউনিটের পেস বোলিং কোচ চাম্পাকা রামানায়েকের অধীনে ১৫-১৬ জন পেসারকে নিয়ে শুরু হতে যাচ্ছে এ ক্যাম্পটি।

বিশ্বকাপে ফিল্ডিং দুর্বলতার পাশাপাশি পেস বোলারদের পারফরমেন্সে ঘাটতি থাকায় আশানুরূপ ফল পায়নি বাংলাদেশ। বিসিবির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানো নির্বাচক প্যানেলের নতুন চ্যালেঞ্জ আরো কয়েকজন পেসার ঘরোয়া ক্রিকেট থেকে বের করে আনা।

নতুন মেয়াদ পাওয়ার পর এই চ্যালেঞ্জটি লুফে নিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। রোববার মিডিয়ার সামনে তিনি বলেন, ‘আমরা ১৫-১৬ জন ফাস্ট বোলারের একটা তালিকা করেছি। এদের নিয়ে আমরা ক্যাম্প শুরু করতে যাচ্ছি। যেহেতু চাম্পাকা আমাদের গ্রæপে আছে। ঈদের পরেই আমরা শুরু করব।’

পেস বোলারদের ক্যাম্প শেষে স্পিন বোলারদের ক্যাম্প করার কথাও ভাবছে বিসিবির নির্বাচকরা। নান্নু আরো বলেন, ‘স্পিন বোলিংয়ের একটা ক্যাম্প করার চিন্তা করছি। একদম আনকোরা ক্রিকেটার তুলে এনে যেন যত্ন নেয়া যায়। এটার সুফল ছয় মাস থেকে এক বছরের মধ্যে পাওয়া যাবে বলে মনে করছি।’

সম্পাদনা : রেজাউল আহসান/এল আর বাদল

  • সর্বশেষ