শিরোনাম
◈ এলপিজির বাড়তি দামে নাভিশ্বাস, রাজধানীর অনেক পরিবারে ফিরছেন লাকড়ির চুলায় ফিরছেন ◈ পাঁচ লাখ টাকা নিয়েও ছাড়েনি জিম্মিকে, লিবিয়ায় বাংলাদেশিকে আটকে ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২ ◈ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্বে কোচ লিও‌নেল স্কালোনি ◈ ‘খালি গা, হাতে সিগারেট, চিৎকার করে গান’, কিশোরদের বেপরোয়া আচরণ নিয়ে ফেসবুকে যা লিখলেন সাইফুল্লাহ ◈ কেইনের রেকর্ড, গোলের ঝলক—ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ আটে ইংল্যান্ড ◈ জলবায়ু মোকাবিলায় নারীর অংশগ্রহণ বাড়াতে নতুন উদ্যোগের কথা জানালেন শামা ওবায়েদ ◈ মাইক্রোসফটের আউটলুক-টিমসসহ একাধিক সেবা বন্ধ, সমস্যায় বাংলাদেশও ◈ চেকিয়াকে উড়িয়ে স্পেনের পঞ্চম জয় ◈ নভেম্বরেই ডিসেম্বরের তেজ, খেল‌ছে দিল্লি, ঝড় বইছে ঢাকায়! ◈ প্রধানমন্ত্রীর জাপানফেরত ফ্লাইটে এক নয়, ৫ কারিগরি ত্রুটি: তদন্তে চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ২৫ জুলাই, ২০১৯, ০৬:২৩ সকাল
আপডেট : ২৫ জুলাই, ২০১৯, ০৬:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইস্টার সানডে হামলার সঙ্গে সরাসরি আইএস’র সম্পৃক্ততার প্রমাণ পায়নি শ্রীলঙ্কান পুলিশ

শাহনাজ বেগম : গত এপ্রিল মাসে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোয় কয়েকটি গীর্জা ও বিলাস বহুল হোটেলে আত্মঘাতী সন্ত্রাসী হামলার দায় আইএস স্বীকার করলেও বুধবার দেশটির পুলিশি তদন্ত প্রতিবেদনে তার কোন প্রমাণ পায়নি। ওই হামলায় ২৫০ জন নিহত হয়েছিলেন। রয়টার্স, দ্য টাইমস অব ইন্ডিয়া

২০০৯ সালে তামিল বিচ্ছিন্নতাবাদী যোদ্ধাদের বিরুদ্ধে গৃহযুদ্ধের পর শ্রীলঙ্কায় এটিই সবচেয়ে বড় আত্মঘাতী বোমা হামলার ঘটনা। দেশটির অপরাধ তদন্ত পুলিশ প্রধান রবি সেনেভিরাত্নে জানান, ওই হামলার দায় আইএস স্বীকার করলেও তদন্ত প্রতিবেদনে তেমন প্রমাণ মেলেনি। তবে স্থানীয় দুই ইসলামি গ্রুপের সদস্য ন্যাশনাল তাওহিদ জামাত (এনটিজে) এবং জামেতি মিলেথু ইব্রাহিমের সদস্যরা ওই হামলা চালায় বলে পুলিশ জানিয়েছিলো। তারা সিরিয়ান ইসলামিক স্টেট থেকে প্রশিক্ষণ নিয়েছিলো। সম্পাদনা : রাশিদুল/ আহসান

  • সর্বশেষ