শিরোনাম
◈ মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ‘আমি ভারতীয় হলে আমার ছোট ভাই বাংলাদেশি কীভাবে?’ ছত্তিশগড়ে বাঙালি আটক ◈ মোবাইল না দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় ষষ্ঠ শ্রেণির ছাত্র, ভিডিও ভাইরাল ◈ ভারতীয় রুপির বিপরীতে কেন শক্তিশালী হচ্ছে বাংলাদেশি টাকা? ◈ গুয়াংজো, ফ্রাঙ্কফুর্ট ও সাও পাওলোতে নতুন কনস্যুলেট খুলছে বাংলাদেশ ◈ শাহবাজ শরিফের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসছেন তারেক রহমান ◈ এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে ৯৯.৮% বাংলাদেশি পণ্য থাকবে শুল্কমুক্ত ◈ দুবলারচরে শতকোটি টাকার শুঁটকি বাণিজ্য, ন্যায্য দাম নিয়ে জেলেদের যত অভিযোগ ◈ সাড়ে পাঁচ বছরে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা ◈ অনূর্ধ্ব-১৮ মেয়েদের রাগবিতে নতুন দিগন্ত, মহিলা ক্রীড়া সংস্থা-রাগবি ফেডারেশনের চুক্তি

প্রকাশিত : ১২ জুলাই, ২০১৯, ১১:১০ দুপুর
আপডেট : ১২ জুলাই, ২০১৯, ১১:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়ার শেরপুরে করতোয়া নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় মাছ ধরার মহোৎসব

আবু জাহের,শেরপুর (বগুড়া) প্রতিনিধি :বগুড়ার শেরপুরের প্রমত্তা করতোয়া নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় মাছ ধরার মহোৎসবে মেতেছে নদী পারের মানুষ। বাধভাঙ্গা এই আনন্দে সামিল হতে সবাই বিভিন্ন ধরনের জাল নিয়ে নেমে পড়েছে নদীতে।

জানা যায়, এক সময়ের খড়স্রোতা এই নদীটি সময়ের বির্বতনে দখল ও দূষণের কবলে পড়ে এখন মরা নদীতে পরিণত হয়েছে। দখলবাজরা নদী দখল করে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান গড়েছে আর নদী পাড়ের মানুষ নদীতে বিভিন্ন ধরনের ফসলের চাষ করেছে । আর এ কারনে নাব্যতা ও যৌবন হারিয়েছিল এই করতোয়া নদী। চৈত্র মাস আসার আগেই প্রমত্তা করতোয়া তার জৌলুস হারিয়ে পানি শূন্যতায় ভূগছিল।

বেশিদিন আগের কথা নয় যখন নদীর বুক জুড়ে নিরন্তর বয়ে চলতো ছল ছল পানি। আর জেলেদের কর্মব্যস্ত দেখা যেত মাছ শিকারে। নদীতে গুণটানা নৌকা চলতে দেখা যেত। দীর্ঘদিন পর চলতি প্রবল বর্ষণে যৌবন ফিরে পেয়েছে করতোয়া নদী। নদী উপচে পানি উঠেছে চরের মধ্যে। দীর্ঘদিন পর নদীতে এমন পানি দেখে ঘরে থাকতে পারেনি নদীপাড়ের জেলে পরিবার।

সবাই হুমড়ি খেয়ে পড়েছে নদীর বুকে। যার যা কিছু আছে তাই নিয়ে ঝেপে পড়েছে মাছ ধরার মহোৎসবে।
উপজেলার ফুলবাড়ি ঘাটপার, বান্নিঘাট, শেরুয়া দহপাড়া, মির্জাপুরের কুনিঘাট, খানপুরের কয়েরখালি এলাকায় গিয়ে দেখা যায় এমন মাছ ধরার চিত্র।

কুনিঘাট এলাকার বেল্লাল, আজিমুদ্দিন, ফজলু বলেন, করতোয়া নদীতে পানি দেখে আমরা খুবই আনন্দিত। অনেকদিন পর নদীতে মাছ ধরতে পেরে আমাদের খুব ভাল লাগছে। করতোয়া নদী যেন সারাজীবন এমনি যৌবনা থাকে এই কামনাই করছি। এছাড়া করতোয়া নদী যেন অবৈধ দখলমুক্ত থাকে সেজন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ জানান, করতোয়া নদীর নব্যতা ফিরিয়ে আনতে নদী খনন প্রকল্প হাতে নিয়েছে সরকার। বগুড়ায় এই খনন কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে আমাদের শেরপুরেও নদী খনন করা হবে। খননের কাজ শেষ হলেই করতোয়া নদী পুনরায় যৌবন ফিরে পাবে বলে আশা করছি।সম্পাদনা: সুতীর্থ বড়াল

  • সর্বশেষ