শিরোনাম
◈ তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার ◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে চ্যালেঞ্জের মুখে পড়লেও অ‌স্ট্রেলিয়া ঘুরে দাঁড়াতে পা‌রে : অ‌্যা‌লেক্স ক্যারি ◈ রাষ্ট্রপতি নির্বাচন আজ, ভোট দেবেন ৩৪৯ এমপি ◈ ২৮ আগস্ট বিসিবির বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট শুরু হ‌চ্ছে ◈ কোকেন পরীক্ষায় পজিটিভ, অ‌স্ট্রেলিয়ান কির‌গিয়স টেনিস থেকে সাময়িক নিষিদ্ধ ◈ মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব কে হবেন, মন্ত্রিসভায় কারা আসছেন? ◈ বিয়ের পর ইসলাম গ্রহণের গুঞ্জন, সত্যটা জানালেন রবার্তো কার্লোস ◈ রাজধানীতে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড, নারীসহ গ্রেপ্তার ৫৪ ◈ এলএনজি কার্গো সংকটে মহেশখালীর এফএসআরইউ বন্ধ, গ্যাস সরবরাহে নতুন চাপ ◈ দেশীয় গ্যাস অনুসন্ধান থেকে স্মার্ট গ্রিড—জ্বালানি খাতে সরকারের ১০ বছরের রূপরেখা

প্রকাশিত : ০৭ জুলাই, ২০১৯, ০৫:৪৯ সকাল
আপডেট : ০৭ জুলাই, ২০১৯, ০৫:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাটোরে পুলিশের ভয়ে নদীতে ঝাঁপ দিয়ে যুবকের মৃত্যু

ডেস্ক রির্পোট: নাটোরের বাগাতিপাড়ায় পুলিশের তাড়া খেয়ে বড়াল নদীতে ঝাঁপ দিয়ে আব্দুল আজিজ(২৮)নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত শনিবার বিকেলে দয়ারামপুর ইউনিয়নের চন্দ্রখইর এলাকায় বড়াল নদীতে এ মৃত্যুর ঘটনা ঘটে। তার মরদেহ পাশের বড়াইগ্রাম উপজেলার রামাগাড়ি এলাকা থেকে উদ্ধার করা হয়। তবে পুলিশ এসব অভিযোগ অস্বীকার করে শেওলায় জড়িয়ে তার মৃত্যু হয়েছে বলে দাবি করেছে। বাংলা নিউজ

নিহত আজিজ উপজেলার চন্দ্রখইর গ্রামের সিরাজুল ইসলাম শেখের ছেলে। সে রাজমিস্ত্রির কাজ করে বলে দাবি করে পরিবার ও এলাকাবাসী।
পানিতে পড়ে মৃত্যুর খবর পেয়ে দয়ারামপুর ফায়ার স্টেশনের কর্মীরা গিয়ে তার মরদেহ উদ্ধার করে। একই সময় পুলিশও সেখানে গিয়ে উপস্থিত হয় বলে জানায় ফায়ার স্টেশন কর্মীরা।

এদিকে ঘটনার পর স্থানীয় জনগন পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করলে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার বেলা ২টার দিকে বাগাতিপাড়া থানার পুলিশ চন্দ্রখইর এলাকায় মাদক বিরোধী অভিযান চালানোর সময় আজিজুল ইসলাম পার্শ্ববর্তী বিদ্যুৎ নগর বাজার থেকে ওই পথ দিয়ে বাড়ি ফিরছিল।
এ সময় পুলিশ মাদক ব্যবসায় জড়িত থাকা নিয়ে তাকে চ্যালেঞ্জ করে। কথোপকথনের এক পর্যায়ে আজিজ দৌড়ে পালিয়ে ওই এলাকা দিয়ে যাওয়া বড়াল নদীতে ঝাঁপ দেয়।

নিহতের বড় ভাই রাশিদুল ইসলাম জানান, বাগাতিপাড়া থানা পুলিশের এস আই সাজ্জাদ ও তার সঙ্গে থাকা অপর একজন কনস্টেবল তার ছোট ভাই আজিজুলকে তাড়া দিয়েছিল। ওই তাড়া খেয়েই তার ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। এ বিষয়ে তারা মামলার প্রস্তুতি নিচ্ছেন।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, শেওলায় আটকে আজিজের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
পুলিশের তাড়া খেয়ে মৃত্যুর বিষয়ে জানতে চাইলে তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়