শিরোনাম
◈ কক্সবাজার সমুদ্রসৈকতের ৩০০-৫০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত সরকারের ◈ ‘কোনো চিন্তা করিস না, কয়েকদিনের মধ্যে সব ঠিক হয়ে যাবে: এক স্বজন নারীকে সাঈদ খোকনের আশ্বাস ◈ মালয়েশিয়ার অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিতে স্থগিত আনোয়ার ইব্রাহিমের বাংলাদেশ সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ উড্ডয়নের আগে চাকা থেকে ধোঁয়া, শাহজালালে ইউএস-বাংলার জেদ্দাগামী ফ্লাইট বাতিল ◈ এইচএসসির ফল বিপর্যয়, ২২ শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষকে তলব ◈ এশিয়ার দেশগুলোর সঙ্গে বাড়ছে বাণিজ্য ঘাটতি ◈ দ্বিতীয় টে‌স্টের তৃতীয় দিন ভারত প‌ড়ে‌ছে আ‌রো বিপ‌দে ◈ অস্থিতিশীল পরিস্থিতিতে বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদারের নির্দেশ বিপিডিবির ◈ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ১৫০ টাকার খাবার বাতিলের দাবিতে আইনি নোটিস, ১০ দিনের আলটিমেটাম ◈ জুলাই সনদ ও গণভোট বাস্তবায়ন ছাড়া জাতীয় ঐক্য হবে না: জামায়াতে ইসলামী

প্রকাশিত : ০৬ জুলাই, ২০১৯, ০৯:৩৬ সকাল
আপডেট : ০৬ জুলাই, ২০১৯, ০৯:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিনেমা ছেড়ে বিগ বস-এ দঙ্গল কন্যা জায়রা

মুসবা তিন্নি : বেশ কয়েক দিন ধরে আলোচনায় আছেন ‘দঙ্গল’কন্যা খ্যাত জায়রা ওয়াসিম। ধর্মীয় কারণে বলিউড ছাড়ার কথা ঘোষণা দিয়ে আলোচনায় আছেন তিনি। এবার আলোচনা আরও তীব্র হলো অন্য একটি কারণে।

নতুন খবর হলো ভাইজান সালমান খান সঞ্চালিত জনপ্রিয় টেলিভিশন শো বিগ বস-এ অংশ নিচ্ছেন জায়রা। মূলত বিগ বস কর্তৃপক্ষ বিতর্কিত চরিত্রদের বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানায়। জায়রাকে অনুষ্ঠানে অংশ নিতে তারা আহ্বান জানান। অনুষ্ঠানে যেতে কোনও আপত্তি নেই বলে জানিয়েছেন জায়রা। কয়েক দিন আগে ১৮ বছরের জায়রা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট লিখেছিলেন। সেখানে তিনি উল্লেখ করেন, ‘সিনেমা তাকে অজ্ঞানতার পথে নিয়ে যাচ্ছিল, ইমানের পথ থেকে সরিয়ে নিচ্ছিল। তাই বলিউড ছাড়ছেন তিনি। এ নিয়ে বলিউডে রীতিমতো হইচই পড়ে যায়। অনেকেই মনে করেন তার আইডি হ্যাকড। তবে পরবর্তীতে আবারও বিষয়টি নিয়ে কথা বলেন জায়রা।

জানা যায়, জায়রা বিগ বস-এ যোগ দিলে তার মুখে ধর্মীয় কারণে বলিউড ছাড়ার কথা শুনতে দর্শকদের আগ্রহ জমবে বলে তাকে আমন্ত্রণ জানানো হচ্ছে। আর যেটা গুরুত্বপূর্ণ হলো, জায়রা ধর্মীয় কারণে ছবি করবেন না জানালেও বিগ বস-এ যোগ দিতে নাকি খুব আগ্রহ দেখিয়েছেন। সম্প্রতি দ্য স্কাই ইজ পিংক ছবির শুটিং শেষ করেছেন জায়রা। এই মুহূর্তে হাতে আর কোনও কাজ নেই বলে জানা যায়। তাছাড়া আর কাজ করবেন না বলেও জানিয়েছেন অভিনেত্রী। তবে নিজের বলিউড ছাড়ার কারণ আরও বিশদভাবে বিগ বস অনুষ্ঠানে জানাবেন বলে যাচ্ছেন এমনই মনে করছেন সমালোচকরা।

  • সর্বশেষ