শিরোনাম
◈ খুলনায় নিরাপত্তা শঙ্কায় জমা আগ্নেয়াস্ত্র ফেরত চাইলেন ১৮ জন, আবেদনকারীদের মধ্যে আওয়ামী লীগ নেতাও ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ ◈ দেশের রাজনৈতিক পরিস্থিতি ও সাইবার সুরক্ষা আইন নিয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবে সরকার ◈ গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ, হামলা-ভাঙচুর-লুটপাট ও অগ্নিসংযোগ, আহত ১০ ◈ আগামী ৫ দিন তাপমাত্রা কমার আভাস, বৃষ্টি হতে পারে ৩ বিভাগে ◈ পশ্চিমবঙ্গে গরু জবাই বন্ধে কঠোর আইন আনছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু ◈ স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ দ্বিতীয় টেস্ট, দ‌ক্ষিণ আ‌ফ্রিকার বিরু‌দ্ধে ৯১ রানে অলআউট বাংলাদেশ ◈ চীনের সহযোগিতায় নির্মিত অবকাঠামো বাংলাদেশের উন্নয়নের জন্য, অন্য কোনো দেশকে লক্ষ্য করে নয়: চীনা কূটনীতিক ◈ তিন মাসে ২১ হাজার কোটি টাকা বেড়ে খেলাপি ঋণ ৬ লাখ ২৭ হাজার কোটি: বাংলাদেশ ব্যাংক

প্রকাশিত : ৩০ জুন, ২০১৯, ০৪:১৩ সকাল
আপডেট : ৩০ জুন, ২০১৯, ০৪:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবার গাড়ি পাচ্ছেন ৬২ অতিরিক্ত জেলা জজ

আবুল বাশার নূরু: সব জেলা জজদের গাড়ি দেওয়ার পর এবার অতিরিক্ত জেলা ও দায়রা জজদের গাড়ি দেওয়া হচ্ছে। ১ জুলাই সোমবার ৬২ অতিরিক্ত জেলা জজকে ৬২টি সিডান কার হস্তান্তর করবেন আইনমন্ত্রী আনিসুল হক। ওইদিন দুপুর সাড়ে ১২টায় রাজধানীর আব্দুল গণি রোডের নিবন্ধন অধিদপ্তরে এসব গাড়ি হস্তান্তর করা হবে।

গাড়ি সরবরাহ সংক্রান্ত আইন মন্ত্রণালয়ের এক স্মারকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ/অতিরিক্ত মহানগর দায়রা জজদের তালিকা দেওয়া হয়।
এর আগে, গত বৃহস্পতিবার ঢাকার আব্দুল গণি রোডে নিবন্ধন অধিদপ্তর প্রাঙ্গণে জেলা জজদের গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে গাড়ি বিষয়ে আইনমন্ত্রী বলেছিলেন, ২০১৮-১৯ অর্থবছরে ৩৮ কোটি ৭৬ লাখ ৩২ হাজার ৩২০ টাকা ব্যয়ে ১০৯টি সিডান কার এবং ৬টি মাইক্রোবাস ক্রয় করা হয়েছে।

এগুলোর মধ্যে জেলা ও দায়রা জজ/সমমর্যাদার কর্মকর্তাদের জন্য ৪৬টি কার ক্রয় করা হয়েছে। যার প্রতিটির ম‚ল্য ৩৭ লাখ ৪৩ হাজার ৩৫৫ টাকা। অতিরিক্ত জেলা ও দায়রা জজদের জন্য ৬২টি কার ক্রয় করা হয়েছে। যার প্রতিটির ম‚ল্য ২৯ লাখ ৫৯ হাজার টাকা। এছাড়া ৬৩ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের জন্য একটি কার এবং ২ কোটি ৫৫ লাখ ৯০ হাজার টাকা ব্যয়ে ৬টি জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জন্য ৬টি মাইক্রোবাস ক্রয় করা হয়। ওইদিন ৪৬ জন জেলা ও দায়রা জজ/সমমর্যাদার বিচারককে ৪৬টি গাড়ির চাবি হস্তান্তর করা হয়।

  • সর্বশেষ