শিরোনাম
◈ ‘আমি ভারতীয় হলে আমার ছোট ভাই বাংলাদেশি কীভাবে?’ ছত্তিশগড়ে বাঙালি আটক ◈ মোবাইল না দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় ষষ্ঠ শ্রেণির ছাত্র, ভিডিও ভাইরাল ◈ ভারতীয় রুপির বিপরীতে কেন শক্তিশালী হচ্ছে বাংলাদেশি টাকা? ◈ গুয়াংজো, ফ্রাঙ্কফুর্ট ও সাও পাওলোতে নতুন কনস্যুলেট খুলছে বাংলাদেশ ◈ শাহবাজ শরিফের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসছেন তারেক রহমান ◈ এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে ৯৯.৮% বাংলাদেশি পণ্য থাকবে শুল্কমুক্ত ◈ দুবলারচরে শতকোটি টাকার শুঁটকি বাণিজ্য, ন্যায্য দাম নিয়ে জেলেদের যত অভিযোগ ◈ সাড়ে পাঁচ বছরে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা ◈ অনূর্ধ্ব-১৮ মেয়েদের রাগবিতে নতুন দিগন্ত, মহিলা ক্রীড়া সংস্থা-রাগবি ফেডারেশনের চুক্তি ◈ ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব, কিলোমিটারপ্রতি বাসভাড়া বাড়ানোর দাবি পরিবহনমালিকদের

প্রকাশিত : ২৯ জুন, ২০১৯, ০৫:০৯ সকাল
আপডেট : ২৯ জুন, ২০১৯, ০৫:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবারো শাস্তির মুখে পড়লেন ব্র্যাথওয়েট

স্পোর্টস ডেস্ক : গত বৃহস্পতিবার ভারতের বিপক্ষে বাজেভাবে হেরে সেমিফাইনাল থেকে বাদ পড়ে গেলো ওয়েস্ট ইন্ডিজ। এক তো ম্যাচ হেরেছে অন্যদিকে আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করে শাস্তির মুখে পড়েছেন দলটির অলরাউন্ডার কার্লোস ব্র্যাথওয়েট।

আইসিসির কোড অফ কন্ডাক্টের ২.৮ ধারা অনুসারে ব্র্যাথওয়েটকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। একইসঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে ক্যারিবিয়ান এই অলরাউন্ডারের নামের পাশে।

ভারতের ইনিংসের ৪২তম ওভারে ব্র্যাথওয়েটের একটি বল ওয়াইড দেন আম্পায়ার। কিন্তু সেই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি তিনি। পরবর্তীতে আম্পায়ারের সাথে তর্কে লিপ্ত হন ব্র্যাথওয়েট।

ফলে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন অন ফিল্ড আম্পায়ার রিচার্ড কেটেলবরো, রিচার্ড ইলিংওর্থ, তৃতীয় আম্পায়ার মাইকেল গফ এবং চতুর্থ আম্পায়ার আলিম দার। এরই মধ্যে নিজের দোষ স্বীকার করে নেয়ায় ব্র্যাথওয়েটের বিরুদ্ধে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

এর আগে গত ১৪ই জুন সাউদাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে একই কারণে ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন ব্র্যাথওয়েট।

  • সর্বশেষ