শিরোনাম
◈ বেরোবির সাবেক ভিসি কলিমুল্লাহকে জামিন দিল হাইকোর্ট ◈ চীনা বিনিয়োগ টানতে বিশেষ পরিকল্পনা, জানালেন বিডা চেয়ারম্যান ◈ শেষ পর্যন্ত থামেনি উত্তেজনা, ২–২ ড্রয়ে শেষ জাপান-নেদারল্যান্ডস লড়াই ◈ গভীর রাতে টেকনাফে গুলিবর্ষণ, আতঙ্কে নির্ঘুম জুম্মাপাড়ার মানুষ ◈ দিল্লিতে প্রবেশে বাধা প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস ◈ দেড় লাখ মানু‌ষের দেশ কুরাসাও বিশ্বকাপ খেল‌ছে, জার্মা‌নির বিরু‌দ্ধে গোলও ক‌রে‌ছে ◈ ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক ◈ এবার ইসলামী ব্যাংকের গ্রাহকদের যে সুখবর দিলেন ভারপ্রাপ্ত এমডি! ◈ লন্ডন থেকে যাত্রাপথে দুবাইয়ে এআই ফেস রিকগনিশনে ধরা পড়লেন বেনজীর! শনাক্তকরণ নিয়ে চাঞ্চল্য ◈ দুবাইয়ে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে: দুদক

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৫, ০৯:২৬ রাত
আপডেট : ২৪ মে, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন করে আবারও সতর্কবার্তা দিল ব্রিটিশ হাইক‌মিশন

যুক্তরাজ্যের ভিসা আবেদনকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে ঢাকার ব্রিটিশ হাইক‌মিশন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) হাইকমিশন এক বার্তায় ভুয়া ট্রাভেল এজেন্ট থেকে সাবধান হতে সতর্ক করেছে।

হাইক‌মিশনের সতর্কবার্তায় বলা হয়েছে, ভুয়া ট্রাভেল এজেন্ট হতে সাবধান। যদি কোনো এজেন্ট অতিরিক্ত ভিসা ফি দাবি করে এবং ভিসা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়, তা প্রতারণা হওয়ার সম্ভাবনাই বেশি।

বার্তায় আরও উল্লেখ করা হয়, অতিরিক্ত ভিসা ফি দাবি করা অথবা যুক্তরাজ্যের ভিসা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া সংস্থার সেবা নেওয়া থেকে বিরত থাকুন। প্রতারণা বা জালিয়াতির ঘটনা স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করার পরামর্শ দিয়েছে ব্রিটিশ হাইকমিশন।

এর আগে, গত মঙ্গলবার ঢাকার ব্রিটিশ হাইক‌মিশন এক সতর্ক বার্তায় জানায়, যুক্তরাজ্যের ভিসার জন্য আবেদন করার সময় জাল কাগজপত্র জমা দিলে ১০ বছরের ভিসা নিষেধাজ্ঞা আরোপ হতে পারে। সব সময় বৈধ কাগজপত্র জমা দিন, এ বিষয়ে কোনো ঝুঁকি নেবেন না।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়