শিরোনাম
◈ বিএনপি শপথ না নেওয়ায় সংবিধান সংস্কার পরিষদের এখন কী হবে ◈ পররাষ্ট্র মন্ত্রী হলেন ড. খলিলুর রহমান ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময় ◈ বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কানাডাকে হা‌রি‌য়ে বিশ্বকা‌পের সুপার এইটে নিউজিল্যান্ড  ◈ ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে? ◈ অন্তর্বর্তী অধ্যায়ের অবসান, দেড় বছর পর নির্বাচিত সরকার পেল দেশ ◈ নতুন সরকারের পর ড. ইউনূসের গন্তব্য কোথায়—বঙ্গভবন নাকি প্যারিস? ◈ প্রথমবার এমপি হয়েই তারেক রহমানের মন্ত্রিসভায় স্থান পেলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান ◈ অস্ট্রেলিয়ার বিদায়, সুপার এইটে জিম্বাবুয়ে

প্রকাশিত : ১৮ জুন, ২০১৯, ০৯:১৩ সকাল
আপডেট : ১৮ জুন, ২০১৯, ০৯:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশি সমর্থকের প্ল্যাকার্ডে লেখা ‘ধইরা দেবানে’, বিমূর্ত তাকিয়ে শাই হোপ

স্পোর্টস ডেস্ক : গতকাল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে টস জিতে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ। উইন্ডিজের প্রথম ইনিংস তখনো শেষ হয়নি। ঠিক এক ওভার বাকী। ক্যারিবীয় দলের সর্বোচ্চ স্কোরার শাই হোপ (৯৬) আউট হয়ে সাজঘরে ফিরে যাচ্ছেন। বাউন্ডারি লাইন অতিক্রম করার সময় সামনে বেশ কয়েকজন বাংলাদেশি জার্সি গায়ে টাইগার সমর্থক। সেখানে একজনের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ‘ধইরে দেবানে’। হোপ আবার সেই প্ল্যাকার্ডের দিকে তাকিয়ে আছেন।

উইন্ডিজ তারকা বাংলায় লেখা সেই প্ল্যাকার্ডের ভাষা বুঝেছেন কিনা সেটা একমাত্র তিনিই জানেন! বুঝলেও মনে মনে কী বলেছিলেন তাও অবশ্য জানার উপায় নেই। বুঝলেও হয়তো তার মনে অন্তত এটা মনে হয়নি যে, ৩০০ বেশি রান করার পর আসলেই এভাবে ধরা খাবে তার দল।

প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ৩২১ রান করার পরও ৭ উইকেটে হেরেছে উইন্ডিজ। তাও আবার সাড়ে আট ওভার হাতে রেখে। যেটা রান তাড়ায় দ্বিতীয়বার রেকর্ড বাংলাদেশের।

‘ধইরে দেবানে’ প্ল্যাকার্ড লেখা ছবিটি নিজেদের ওয়েবসাইটে শেয়ার করেছিল উইন্ডিজ ক্রিকেট বোর্ড। সেই ছবিই ম্যাচ চলাকালীন নিজেদের ওয়েবসাইটে দেয় আইসিসি। ম্যাচের ফল এমন হবে জানলে এই ছবি ক্যারিবীয় বোর্ড শেয়ার করত কিনা কে জানে!

  • সর্বশেষ
  • জনপ্রিয়