শিরোনাম
◈ মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেননি ৬ এমপি ◈ রাষ্ট্রপতির ক্ষমতা কোথায়, কী কী সুবিধা পান তিনি? ◈ রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়ে যা বললেন শফিকুর রহমান ◈ প্রধানমন্ত্রী-বিরোধীদলীয় নেতার কোলাকুলি, রাজনৈতিক উত্তাপ ছাপিয়ে সৌহার্দ্যের বার্তা ◈ বিএনপির নতুন ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ◈ রোহিঙ্গা সংকটে পরিবেশ-অর্থনীতিতে বড় চাপ, বাড়ছে মাদক ও চোরাচালান: সেনাপ্রধান ◈ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল, পেলেন ২৫৫ ভোট ◈ ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব সরকারি কমিটি হালনাগাদের নির্দেশ ◈ সৌদি আরবের মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া

প্রকাশিত : ০৭ জুন, ২০১৯, ০৩:৪০ রাত
আপডেট : ০৭ জুন, ২০১৯, ০৩:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদের দিন নিখোঁজ কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক : মানিকগঞ্জের ঘিওরে কালীগঙ্গা নদীতে ঈদের দিন গোসলে নেমে নিখোঁজ হওয়া কলেজছাত্রী আয়শা আক্তারের মরদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজের তিন দিন পর শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা মরদেহটি উদ্ধার করে।

আয়শা আক্তার শিবালয় উপজেলার জাফরগঞ্জ এলাকার আব্দুল মজিদের মেয়ে। ঘিওর উপজেলার তরা এলাকায় খালার বাড়িতে বেড়াতে এসে গোসল করতে গিয়ে নিখোঁজ হন তিনি।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল ওয়াহাব নিখোঁজ ও উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, ঈদের দিন সকালে সমবয়সী আরও তিনজনের সঙ্গে তরা এলাকায় কালীগঙ্গা নদীতে গোসল করতে যান আয়শা। এ সময় স্রোতের টানে গভীর পানিতে তলিয়ে যান তিনি। প্রথমে স্থানীয়রা ও পরে ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধারে খোঁজাখুঁজি করেন। কিন্তু সন্ধান পাননি।

শুক্রবার সকালে ঘটনাস্থলের ২০০ গজ দূরে তরা ব্রিজের পাশে আয়শার মরদেহ ভেসে ওঠে। পরে স্বজনরা তার মরদেহ উদ্ধার করেন। আয়শা আক্তার এ বছর এসএসসি পাস করে সাভারের একটি কলেজে ভর্তি হন। জাগো নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়