শিরোনাম
◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের ◈ ফাইনালে শ্রীলঙ্কার কা‌ছে ৪ রানে হার, রানার্সআপ বাংলাদেশ ◈ একের পর এক ফ্লাইট বাতিল, আর্থিক ক্ষতির মুখে এভিয়েশন খাত ◈ ভারত থেকে কেনা ২০০ রেলকোচের প্রথম চালানে এলো ১৮টি ◈ ক্ষমা চেয়েও রক্ষা নেই ইনফান্তিনোর, ফিফা কাউন্সিলের কাঠগড়ায় সভাপতি ◈ বিশ্বব্যাংকের সঙ্গে ৫ বছরের উন্নয়ন চুক্তি করছে বাংলাদেশ, ২-৩ সপ্তাহের মধ্যে চূড়ান্ত বৈঠক ◈ কুমিল্লায় যুবদল নেতাকে কাউসারকে কুপিয়ে হত্যা ◈ ব্যাংককে আইএমএফ- বিশ্বব্যাংকের সম্মেলন ঘিরে বিক্ষোভ, ঋণ বাতিল ও ধনীদের ওপর কর আরোপের দাবি ◈ ১৫ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লা সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য

প্রকাশিত : ৩১ মে, ২০১৯, ০৩:০৭ রাত
আপডেট : ৩১ মে, ২০১৯, ০৩:০৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনার পাটকল শ্রমিকদের মজুরি ও ঈদ বোনাস প্রদান শুরু

শরীফা খাতুন শিউলী, খুলনা প্রতিনিধি: দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর কাংখিত মজুরি পেয়েছেন খুলনার পাটকল শ্রমিকরা। দীর্ঘদিন পর বকেয়া মজুরি পেয়ে আনন্দে ভাসছে খালিশপুর শিল্পাঞ্চল। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার পর থেকে শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসা শুরু করে। মিলগুলোতে সর্বনিম্ন ৭ সপ্তাহ থেকে ১০ সপ্তাহের মজুরি এবং একটি ঈদ বোনাস দেওয়া হচ্ছে।

বিজেএমসির আঞ্চলিক কার্যালয় থেকে জানা গেছে, খুলনা অঞ্চলের ৯টি পাটকলের জন্য ৩৪ কোটি ২৬ লাখ টাকার মজুরি এবং ৯ কোটি ৪৬ লাখ টাকার বোনাস প্রদান করা হয়েছে। বিজেএমসি থেকে সরাসরি এই টাকা শ্রমিকদের অ্যাকাউন্টে চলে যাচ্ছে। খুলনার খালিশপুর, দৌলতপুর ও কাপেটিং জুট মিলে ৭ সপ্তাহের মজুরি এবং ক্রিসেন্ট, প্লাটিনাম, স্টার, জেজেআই, ইস্টার্ন, আলিমে ১০ সপ্তাহে মজুরি দেওয়া হচ্ছে। এছাড়া সব মিলেই শ্রমিকদের এক সপ্তাহের ঈদ বোনাস দেওয়া হচ্ছে।

প্লাটিনাম জুট মিলের স্থায়ী শ্রমিক হাবিবুর রহমান জানান, ১০ সপ্তাহের মজুরি ও একটি ঈদ বোনাসসহ ২৫ হাজারের কিছু বেশি টাকা তার অ্যাকাউন্টে এসেছে। এটিএম কার্ড দিয়ে তিনি ২০ হাজার টাকা তুলেছেন। টাকা নিয়ে আগে পাওনাদারদের ১২ হাজার টাকা পরিশোধ করবেন। এরপর পরিবারের জন্য কেনাকাটা ও ঈদের বাজার করবেন। দীর্ঘদিন পর বকেয়া মজুরির টাকা পেয়ে আনন্দে কেদে ফেলেন তিনি।

মিল এলাকার একাধিক শ্রমিকের সঙ্গে কথা বলে একই ধরনের অনুভূতি দেখা গেছে।
ক্রিসেন্ট জুট মিল সিবিএ সভাপতি মোঃ মুরাদ হোসেন জানান, বিকাল সাড়ে ৪টার পর থেকে অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়েছে। ৩০ হাজার শ্রমিকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে ঘণ্টা খানিক সময় লাগবে। এজন্য সব শ্রমিক এখনো টাকা তুলতে পারেনি। তবে সব শ্রমিকই এখন খুশি। সোমবার আরও দুই সপ্তাহের মজুরি দেওয়া হতে পারে।

প্লাটিনাম জুট মিলের সিবিএ সভাপতি শাহানা শারমীন বলেন, এক ঘণ্টা আগেও শ্রমিকরা মুখভার করে বসেছিলেন। এখন সবাই আনন্দিত। দ্রুত মজুরি কমিশন বাস্তবায়ন করা হলে শ্রমিকদের মাঝে আর কোনো ক্ষোভ থাকবে না।
বিজেএমসির আঞ্চলিক সমন্বয়কারী মোঃ সাজ্জাদ হোসেন জানান, খুলনা-যশোর অঞ্চলের ৯টি পাটকলের জন্য ৪৩ কোটি ৭২ লাখ টাকা বরাদ্দ এসেছে। পুরো টাকাই শ্রমিকদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হয়েছে।

  • সর্বশেষ