শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ৩০ মে, ২০১৯, ১০:৪৪ দুপুর
আপডেট : ৩০ মে, ২০১৯, ১০:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ম্যাককেইনের নামাঙ্কিত যুদ্ধজাহাজ ট্রাম্পের চোখের সামনে থেকে সরানোর নির্দেশ হোয়াইট হাউজের!

আসিফুজ্জামান পৃথিল : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক জাপান সফরের সময় তার সাবেক প্রতিদ্বন্দী জন ম্যাককেইনের নামাঙ্কিত একটি জাহাজ, প্রেসিডেন্টের দৃষ্টিসীমা থেকে দূরে রাখার অনুরোধ করেছিলো হোয়াইচ হাউজ! বুধবার প্রকাষিত ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানা গেছে এই তথ্য। এএফপি।

ওয়ালস্ট্রিট জার্নাল জানিয়েছে, ইমেইল এর মাধ্যমে নৌবাহিনীর এক কর্মকর্তাকে এই নির্দেশনা দেওয়া হয়। ইমেইলটিতে বলা ছিলো, ‘ইউএসএস জন ম্যাককেইনকে অবশ্যই প্রেসিডেন্টের দৃষ্টিসীমা থেকে দূরে রাখতে হবে। ২০১৭ সালে একটি সংঘর্ষে ক্ষতিগ্রস্থ হওয়ার পর এই যুদ্ধজাহাজটিকে জাপানের ইয়োকোসুকা সামরিক ঘাটিতে মেরামত করা হচ্ছে। কর্মখর্তাদের উদ্ধতি দিয়ে পত্রিকাটি জানিয়েছে, মঙ্গলবার ঘাটিটিতে প্রেসিডেন্টের সফরকালে জাহাজটি সরানো নিকান্তই কঠিন একটি কাজ ছিলো। একারণে একটি ঢাকনা দিয়ে জাহাজটির নাম ঢেকে রাখা হয়। শুধু সিনেটর ম্যাককেইন নয়, জাহাজটি একই সঙ্গে সিনেটরের বাবা এবং দাদার নামাঙ্কিত। ৩ জনের নামই ছিলো জন ম্যাককেইন। মার্কিন সামরিক ইতিহাসে এই ৩ জনেরই বড় অবদান রয়েছে।

তবে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী প্যাট্রিক শানাহান জানিয়েছেন, তিনি এই ধরণের অনুরোধের বিষয়ে অবগত ছিলেন না। টুইটারে এক বিবৃতিতে ট্রাম্পও একই কথা বলেছেন। তিনি বলেন, ‘জাপানে আমার সাম্প্রতিক সফরের সময় আমি ইউএসএস জন ম্যাককেইনের বিষয়ে কিছুই জানতাম না।’ ট্রাম্প এবং ম্যাককেইনের রাজনৈতিক সম্পর্ক কখনই ভালো ছিলো না। গত বছরের আগস্টে মারা যান ম্যাককেইন। ভিয়েতনাম যুদ্ধের সময় তিনি যুদ্ধবন্দী হিসেবে আটক ছিলেন।

  • সর্বশেষ