শিরোনাম
◈ বলপ্রয়োগ করলে ফ্যাসিবাদী, না করলে দুর্বল ভাবে মানুষ: আইজিপি ◈ মাদরাসায় বলাৎকার: কঠোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার ◈ কালিয়াকৈর হাইটেক পার্কে ১০০ কোটি ডলারের নয়, ১০ কোটি ডলারে ক্যান কারখানা গড়ছে চীনা প্রতিষ্ঠান ◈ গাজীপুরে সুপ্রিম গার্মেন্টসের কার্টন গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট ◈ যে কারণে বাতিল হতে পারে মার্কিন ভিসা, জানাল দূতাবাস ◈ ইতালিসহ ইউরোপে চাকরির সুযোগ: বিনা মূল্যে প্রশিক্ষণ পাবেন ৩ হাজার বাংলাদেশি, আবেদন করবেন যেভাবে ◈ ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ পাঠ্যবই, বদলাবে শিখনপদ্ধতি ◈ লন্ডন হাইকমিশন নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার, ভিসা সার্ভার নিয়ে সতর্কবার্তা ◈ পঞ্চগড়ে এক টাকায় চারটি লাউ, ২ টাকায় ১ কেজি পেঁপে; উৎপাদন খরচ না পেয়ে গাছ কাটছেন কৃষক ◈ উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে লালমাই পাহাড় কাটা, হুমকিতে প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও জীববৈচিত্র্য

প্রকাশিত : ৩০ মে, ২০১৯, ০৬:২৭ সকাল
আপডেট : ৩০ মে, ২০১৯, ০৬:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দীর্ঘ বিরতির পর মুক্তি পেতে যাচ্ছে‘ গডজিলা : দ্য কিং অব মনস্টার’

আবু সুফিয়ান রতন : গডজিলার কথা অনেকেরই মনে আছে । ২০১৪ সালে মুক্তি পেয়েছিলো ‘গডজিলা’ ফ্রাঞ্চাইজির শেষ ছবিটি। দারুণ জনপ্রিয় এই চরিত্রটি চার বছরের বিরতির পর আবারও দর্শকদের সামনে হাজির হচ্ছে। এবারের সিরিজের নাম দেয়া হয়েছে ‘গডজিলা : দ্য কিং অব মনস্টার’।

ইতোমধ্যেই ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে প্রকাশিত হয়েছে ছবিটির ট্রেলার। আর সে ট্রেলারেই দেখা মিললো আগের চেয়ে আরো শক্তিশালী ও দানবীয় রূপে প্রত্যাবর্তন হচ্ছে গডজিলার। ৩১ মে আন্তর্জাতিকভাবে মুক্তির দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে ছবিটি।

ছবিটি পরিচালনা করেছেন মাইকেল ডর্টি। অভিনয়ে আছেন ২০১৪ সালে মুক্তি পাওয়া গডজিলার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবিটিতে কাজ করা কাইলি চ্যান্ডেলার, স্যালি হওকিন্স, শিয়া জ্যাকসন ও ব্রাডলি উইথফোর্ড। এখানে কাইল চ্যান্ডলারকে ছবির মূল চরিত্রে দেখা যাবে। তিনি ছবিতে একজন বৈজ্ঞানিক এবং ব্রাউনের বাবার চরিত্রে অভিনয় করেছেন। ৪৩ বছর বয়সী হলিউড অভিনেত্রী ভেরা ফারমিগাকে দেখা যাবে ববি মিলি ব্রাউনের মায়ের চরিত্রে।

এ ছবিতে দেখা যাবে কীভাবে গডজিলা নিজেকে আলফা অব দ্য টাইটানে পরিণত করে। সেই নতুন রূপে এবং নতুন গল্পে গডজিলাকে দেখার জন্য বেশ আগ্রহ নিয়ে বসে আছেন এই ছবির ভক্তরা। আশা করা হচ্ছে, আগের ছবিকেও ছাড়িয়ে যাবে এ ছবির সাফল্য।
প্রথম ছবি মুক্তির পরপরই যুক্তরাষ্ট্রের বক্স অফিস মাত করে। মুক্তি পেয়েই সিনেমাটি ঘরে তুলেছে ৯৩ লাখ ডলার যা ছিলো ওই বছরের দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী আয়। ওই সময়ের পর থেকে জাপানি এই আইকনিক মনস্টার মুভি হলিউডে রিমেক হয়েছে বহুবার। এমনকি টিভি এবং অ্যানিমেশন সিরিজ হিসেবেও একাধিকবার আবির্ভাব ঘটেছে গডজিলার। গডজিলার কথা অনেকেরই মনে আছে । ২০১৪ সালে মুক্তি পেয়েছিলো ‘গডজিলা’ ফ্রাঞ্চাইজির শেষ ছবিটি। দারুণ জনপ্রিয় এই চরিত্রটি চার বছরের বিরতির পর আবারও দর্শকদের সামনে হাজির হচ্ছে। এবারের সিরিজের নাম দেয়া হয়েছে ‘গডজিলা : দ্য কিং অব মনস্টার’।
ইতোমধ্যেই ভিডিও শেয়ারিং সাইট ইউটিউবে প্রকাশিত হয়েছে ছবিটির ট্রেলার। আর সে ট্রেলারেই দেখা মিললো আগের চেয়ে আরো শক্তিশালী ও দানবীয় রূপে প্রত্যাবর্তন হচ্ছে গডজিলার। ৩১ মে আন্তর্জাতিকভাবে মুক্তির দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও মুক্তি পাবে ছবিটি।
ছবিটি পরিচালনা করেছেন মাইকেল ডর্টি। অভিনয়ে আছেন ২০১৪ সালে মুক্তি পাওয়া গডজিলার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবিটিতে কাজ করা কাইলি চ্যান্ডেলার, স্যালি হওকিন্স, শিয়া জ্যাকসন ও ব্রাডলি উইথফোর্ড। এখানে কাইল চ্যান্ডলারকে ছবির মূল চরিত্রে দেখা যাবে। তিনি ছবিতে একজন বৈজ্ঞানিক এবং ব্রাউনের বাবার চরিত্রে অভিনয় করেছেন। ৪৩ বছর বয়সী হলিউড অভিনেত্রী ভেরা ফারমিগাকে দেখা যাবে ববি মিলি ব্রাউনের মায়ের চরিত্রে।
এ ছবিতে দেখা যাবে কীভাবে গডজিলা নিজেকে আলফা অব দ্য টাইটানে পরিণত করে। সেই নতুন রূপে এবং নতুন গল্পে গডজিলাকে দেখার জন্য বেশ আগ্রহ নিয়ে বসে আছেন এই ছবির ভক্তরা। আশা করা হচ্ছে, আগের ছবিকেও ছাড়িয়ে যাবে এ ছবির সাফল্য।
প্রথম ছবি মুক্তির পরপরই যুক্তরাষ্ট্রের বক্স অফিস মাত করে। মুক্তি পেয়েই সিনেমাটি ঘরে তুলেছে ৯৩ লাখ ডলার যা ছিলো ওই বছরের দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী আয়। ওই সময়ের পর থেকে জাপানি এই আইকনিক মনস্টার মুভি হলিউডে রিমেক হয়েছে বহুবার। এমনকি টিভি এবং অ্যানিমেশন সিরিজ হিসেবেও একাধিকবার আবির্ভাব ঘটেছে গডজিলার।

  • সর্বশেষ