শিরোনাম
◈ দেশে ১০০ কূপ খননের পরিকল্পনা, ৬ মাসে অনুমোদন মাত্র ৩টির: লক্ষ্যমাত্রা পূরণে বড় চ্যালেঞ্জ ◈ নেপালে বন্যার ৯ দিন পর জলবিদ্যুৎকেন্দ্রের সুড়ঙ্গ থেকে ২ শ্রমিক জীবিত উদ্ধার, আরও ৫০০ নিখোঁজ ◈ কোম্পানিতে চাকরির নামে ‘সার্ভিস ভিসায়’ রাশিয়া, ইউক্রেন যুদ্ধে পাঠানো হচ্ছে বাংলাদেশি তরুণদের! ◈ প্রতিবন্ধী নারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনায় প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি ◈ ক্যান্সারের চিকিৎসা নিতে আসা রোগীর ৮০ শতাংশই স্বল্পশিক্ষিত ও স্বাক্ষরজ্ঞানহীন ◈ আইসিসির এক সিদ্ধান্তে ২৪৪ কোটি টাকা ক্ষতির মুখে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড! ◈ ‘শখের’ যুদ্ধই এখন ট্রাম্পের গলার কাঁটা, কী করবে যুক্তরাষ্ট্র? ◈ আটক ইমরান খানের স‌ঙ্গে মানবাধিকার লঙ্ঘন ক‌রে‌ছে পা‌কিস্তান সরকার: সৈয়দ আশরাফুল হক ◈ ‘সুপার সাইজড’ এল নিনো আসছে, বাড়ছে চরম আবহাওয়ার ঝুঁকি : সতর্কতা জাতিসংঘের ◈ গণমাধ্যমে ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ শিরোনামে সংবাদ, যা জানাল পুলিশ

প্রকাশিত : ২৯ মে, ২০১৯, ০৮:৩৩ সকাল
আপডেট : ২৯ মে, ২০১৯, ০৮:৩৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভাসমান শিশুদের ঈদ রাঙাতে ২ টাকায় নতুন পোষাক

আক্তারুজ্জামান : ঈদ এমন এক আনন্দ যা সবার মনে বয়ে যায়।   যে আনন্দের জন্য অপেক্ষা করতে হয় প্রায় একটি বছর।  কিন্তু প্রতিবছরের ঈদে কি সবার আনন্দ আসে? সবাই কি ঈদের মাহাত্ম উপলব্ধি করতে পারে? পারে না।   কেননা অভাব-অনটনের কারণে শখের লাল জামাটি হয়তো পায় না অনেক শিশুই।  তাদের ঈদ হয় বিষাদময়।  খুব কাছ থেকে তাদের দুঃখগুলো দেখেছিল কয়েকজন তরুণ।  তাদের দুঃখ দূর করার প্রচেষ্টা হাতে নিয়ে শুরু ‌‘স্বপ্নের দোকান’। যেখানে ঈদ আনন্দ থেকে বঞ্চিত হবে না সুবিধাবঞ্চিত কোন শিশু। মাত্র ২টাকায় পেতে পারে পছন্দের লাল জামাটি।

একটি জামার দাম ২ টাকা। কোন টা ৫ টাকা। আবার কোনটা ১০ টাকা। কল্পনা করা যায়। এ যেন শায়েস্তা খাঁর আমলকেও হার মানিয়েছে। স্বপ্ন নয় সত্যি। এমন সস্তায় জামা-কাপড় মিলবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের স্বপ্নের দোকানে। মূলত ভাসমান শিশুদের মাঝে ঈদের আনন্দ এবং তাদের নামি-দামি দোকানের শপিং করার ইচ্ছাটা পূরণ করতেই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা এমন প্রয়াস নিয়েছেন। তাদের ওই দোকানের নাম "স্বপ্নের দোকান"।

চট্টগ্রাম ইউনিভার্সিটি অব সাইন্স এন্ড টেকনোলোজির কয়েকজন শিক্ষার্থীরা এমন মহানুভব উদ্যোগ বেশ প্রশংসিত হয়েছে। তাদের দোকানে ২০-২৫ হাজার টাকার কাপড় মাত্র ৫৯০টাকায় বিক্রি করা হয়েছে। প্রতিটি কাপড়ের দাম ছিল মাত্র ২ টাকা, ৫ টাকা থেকে ১০ টাকা।

  • সর্বশেষ