শিরোনাম
◈ আলমারি ভর্তি রুপি মিলল সরকারি কর্মকর্তার বাড়িতে ◈ আহসান এইচ মনসুরকে সরানো নিয়ে যা বললেন অর্থমন্ত্রী ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ০৬:৩৬ সকাল
আপডেট : ২৮ মে, ২০১৯, ০৬:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোটে জিতে বিয়ে করছেন নুসরত জাহান!

মুসফিরাহ হাবীব: লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ের রেশ কাটতে না কাটতেই শোনা যাচ্ছে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ভারতের বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী নুসরত জাহান। জুন মাসে তিনি বিয়ে করবেন বলে শোনা যাচ্ছে ঘনিষ্ঠ সূত্রে। পাত্র কলকাতার খ্যাতনামা শিল্পপতি নিখিল জৈন।

“নিশ্বাস ফেলার সময় পাচ্ছি না। ভোটের ব্যস্ততা শেষ। এখন অনেক বড় দায়িত্ব। তাঁর মধ্যেই বিয়ের প্রস্তুতি।” এভাবেই ইটিভি ভারতকে বলেছেন নুসরত জাহান।

মেহেন্দি আর সঙ্গীতের প্রস্তুতি শুরু হয়েছে। তবে নুসরত কলকাতায় বিয়ে করছেন না। তাদের ডেস্টিনেশন ওয়েডিং এর পরিকল্পনা আছে। শোনা যাচ্ছে, দুই পরিবারের তরফে ইস্তানবুলের একটি পাঁচতাঁরা হোটেল তিন দিনের জন্য বুকিং করা হয়েছে। জুনের মাঝামাঝি বসবে বিয়ের আসর।

জানা গেছে, গত দুই মাস ভোটের কারণে ব্যস্ত সময় কাটানোর কারণে বিয়ে নিয়ে আলোচনার সময় পাননি নুসরত। ভোটের ঝামেলা শেষ হতেই কলকাতার বাড়িতে তার বিয়ে নিয়ে চলছে চূড়ান্ত ব্যস্ততা। ইতোমধ্যেই আমন্ত্রিতদের কাছে হোয়্যাটসঅ্যাপের মাধ্যমে পৌঁছে গেছে আমন্ত্রণ বার্তা। খুব শিগগিরই নতুন জীবন শুরু করতে চলেছেন নুসরত-নিখিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়