শিরোনাম
◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব ◈ এসএসসিতে দুই বিষয়ে ফেল করলেই ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা: শিক্ষামন্ত্রী ◈ হামলার ভয়ে এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে ছুটছেন সৌদি যুবরাজ ◈ জা‌র্সিতে থাকা সৌদি আরবের পতাকায় চুমু খেলেন ক্রিশ্চিয়া‌নো রোনালদো 

প্রকাশিত : ২৮ মে, ২০১৯, ১২:৫৯ দুপুর
আপডেট : ২৮ মে, ২০১৯, ১২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভিপি নুরের ওপর হামলাকারীদের নাম প্রকাশ, ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

ইউসুফ আলী বাচ্চু : বগুড়ায় ইফতার অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি নুরুল হক নুরসহ তার সমর্থকদের ওপর হামলাকারীদের তালিকা প্রকাশের পাশাপাশি ভিডিও ফুটেজ দেখে তাদের সনাক্ত করা হয় বলে জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। পাশাপাশি অপরাধীদের বিচারের আওতায় আনতে ৪৮ ঘণ্টার সময় বেধে দিয়েছে তারা।

সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে তারা এই মানববন্ধন ও বিক্ষোভ করে এ তালিকা প্রকাশ করেন।

মানববন্ধন থেকে হামলাকারীদের তালিকা প্রকাশে যাদের নাম আছে তারা হলেন, বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক আব্দুর রউফ, জেলা শাখা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস, যুগ্ম সাধারণ সম্পাদক তাকভির ইসলাম খান, প্রচার সম্পাদক মো. মুকুল ইসলাম।

মানববন্ধনে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, সন্ত্রাসীরা একের পর এক আমাদের ওপর হামলা করছে। কিন্তু সে হামলার বিচার আমরা পাচ্ছি না। বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি চলছে, আমরা বিচার চেয়ে বিচার পাচ্ছি না। শিগগিরি ডাকসুর ভিপি নুরুল হক নুরের ওপর হামলার বিচার দাবি করেন।
ডাকসুর সমাজ সেবা বিষয়ক সম্পাদক আখতার হোসেন বলেন, এই পর্যন্ত একটি হামলারও বিচার হয়নি। সাধারণ পরিষদের নেতা-কর্মীদের ওপর হামলার বিচার না করলে দেশের সাধারণ ছাত্রদের নিয়ে রাজপথে হামলাকারীদের মুখোশ উন্মোচন করা হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক মশিউর রহমানসহ অনেকে।

  • সর্বশেষ