শিরোনাম
◈ পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতায় আসতেই মেনু থেকে উধাও গরুর মাংস, আতঙ্কে খামারি-রেস্তোরাঁ মালিকরা ◈ মিনহাজুল আ‌বে‌দিন নান্নু বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক  ◈ হাম-উপসর্গে দেশে ২৪ ঘণ্টায় ১৭ শিশুর মৃত্যু ◈ আগামী ৫ বছরে বাংলাদেশে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এডিবি ◈ কিচেন কেবিনেট’ সব সিদ্ধান্ত নিতো, ৩ বার পদত্যাগ করতে চেয়েছিলাম: সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন (ভিডিও) ◈ ‘ভারত যা চাইবে তাই পাবে’: মোদিকে নিয়ে ট্রাম্পের উচ্ছ্বসিত প্রশংসা ◈ কারখানা প্রস্তুত, নেই গ্যাস: ঋণের চাপে দিশেহারা শিল্প উদ্যোক্তারা, থমকে গেছে হাজার কোটি টাকার বিনিয়োগ ◈ পুঁজিবাজারে নতুন বড় কোম্পানি: বিআরবি ক্যাবলের আইপিওর প্রস্তুতি শুরু ◈ বাংলাদেশে ধর্ষণ ও হত্যার আলোচিত ছয়টি মামলা কী অবস্থায় আছে?  ◈ কোরবানির পরবর্তী সাতদিন ঢাকার বাইরে থেকে চামড়া ঢাকায় প্রবেশ নিষিদ্ধ থাকবে

প্রকাশিত : ২৬ মে, ২০১৯, ০২:৫৭ রাত
আপডেট : ২৬ মে, ২০১৯, ০২:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাল নোটসহ নেপালে গ্রেফতার কুখ্যাত ডন দাউদের শাগরেদ

মৌরী সিদ্দিকা : এখনও শপথ নেননি প্রধানমন্ত্রী। এর মধ্যেই সন্ত্রাসবাদ দমনে দুরন্ত সাফল্য ভারতের। গোটা দেশ যখন তাকিয়ে লোকসভা ভোটের ফলাফলের দিকে, ঠিক সেদিনই কাশ্মীরে এনকাউন্টারে খতম হয় জঙ্গি জাকির মুসা। আর এই ঘটনার কয়েকদিন বাদেই এবার নেপাল থেকে গ্রেফতার করা হল মুম্বাই বিস্ফোরণের মাস্টার মাইন্ড তথা কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের অন্যতম শাগরেদ ইউনস আনসারিকে। - আজকাল

নেপালের ত্রিভুবন বিমানবন্দর থেকে ইউনুসকে ভারতের জালনোটসহ গ্রেফতার করে নেপাল পুলিশ। জানা গিয়েছে, ইউনুসের সঙ্গে ছিল আরও ৩ পাকিস্তানি ও একজন নেপালি নাগরিক। পাসপোর্টে খতিয়ে দেখে জানা গিয়েছে, তারা পাকিস্তান থেকে নেপালে এসেছিল। নেপাল পুলিশের তরফে খবর, তদন্তে উঠে এসেছে, পাকিস্তানের গুপ্তচুর সংস্থা আইএসআইএর হয়ে কাজ করছিল আনসারি। পাক গুপ্তচুর সংস্থার নির্দেশে ভারতে জালনোট ছড়িয়ে দেওয়া উদ্দেশ্য ছিল নেপালের প্রাক্তন মন্ত্রী সালিম আনসারির ছেলের। এদিকে, গ্রেফতারির আগে পর্যন্ত আনসারি সম্পর্কে ভারতীয় গোয়েন্দারা যাবতীয় তথ্য দিতে থাকে নেপাল পুলিশকে। আর সেই সূত্র ধরেই তাকে গেফতার করা হয়। এই চক্রের সঙ্গে আর কারা কারা যুক্ত, সেটা খতিয়ে দেখা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়