শিরোনাম
◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি ◈ শেষ মুহূর্তে বরু‌শিয়া ডর্টমুন্ডের কা‌ছে হার এড়া‌লো ব্রেমেন ◈ ৩০০ টাকা ভাড়ায় অটোরিকশায় ওঠেন স্কুলছাত্রী, বাসায় পৌঁছে দেওয়ার কথা বলে অন্য স্থানে নিয়ে ধর্ষণের পর হত্যা করেন চালক ◈ ইউটিউবার ধ্রুব রাঠির পর সিজেপি নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা আটক (ভিডিও) ◈ টানা চার হারে চাকরি গেলো তুরস্কের কোচ ভেন‌চেন‌জো ম‌ন্তেল্লার ◈ কক্সবাজারে ঘাঁটি গেড়ে ৯ দেশে চীনা চক্রের ডিজিটাল প্রতারণা! ◈ কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানি বাড়াতে ২০ হাজার উদ্যোক্তা তৈরীর উদ্যোগ নিয়েছে সরকার ◈ এলপি গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হচ্ছে কীভাবে? ◈ মে‌সি অবসরে, তাঁর ১০ নম্বর জার্সিও কি অবসরে পাঠাতে পারবে আর্জেন্টিনা, কী বলছে ফিফার নিয়ম?  ◈ দিল্লিতে সিজেপির বিক্ষোভ ঘিরে ব্যাপক ধরপাকড়, আটক হাজারের বেশি, বন্ধ ৪৫ মেট্রো স্টেশন

প্রকাশিত : ২৪ মে, ২০১৯, ০৪:৩৮ সকাল
আপডেট : ২৪ মে, ২০১৯, ০৪:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কৃষকের সমস্যার সমাধান করতে  পারেন তরুণ উদ্যোক্তারা!

রাশেদা রওনক খান : আমি বলি কি কৃষকের সঙ্গে গিয়ে ধান কাটলে, ছবি ফেসবুকে দিলে এই সমস্যার সমাধান হবে না। কারণ এতো পরিমাণ চাল মজুদ করার মতো পর্যাপ্ত গোডাউন নেই আমাদের। বরং চাল রপ্তানি করার জন্য উদ্যোক্তা দরকার এই মুহূর্তে! কেবল ধান নয় আমাদের এখন আলু, টমেটো, শিম, ভুট্টা, আম ইত্যাদি যা যা ফলন বেশি হতে পারে, সেসব ফসলাদির ক্যান সিস্টেম করে রপ্তানি করার চিন্তা করতে হবে।

তরুণরা, যারা বিসিএস ছাড়া অন্য কিছু ভাবার সময় পায় না, তারা কিন্তু তরুণ উদ্যোক্তা হতে পারে, কেবল দরকার কিছু মূলধন, স্বপ্ন দেখা আর ইচ্ছাশক্তি। সেক্ষেত্রে সমাজের প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা এগিয়ে আসতে পারেন, যদিও তাদের অনেকেই ঋণখেলাপি! তাতে কি! তাছাড়া সরকার তরুণ উদ্যোক্তাদের ভর্তুকি দিয়ে উৎসাহিত করতে পারে, তাহলে বেকার সমস্যাও কিছুটা সমাধান হবে।

সরকারকে এখন কৃষককে যেমন বাঁচাতে হবে, তেমনি তরুণদের উদ্যোক্তা হতে উৎসাহিত করতে হবে, তাহলেই যদি কিছুটা কুল হয় আমাদের কৃষকদের, আর তরুণ সমাজও হয়ে উঠবে কর্মমুখী। আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের এ ধরনের স্বপ্ন দেখাতে ব্যর্থ, কিন্তু আমরা দেখতে অসুবিধা কোথায়? স্বপ্ন দেখতে তো ট্যাক্স দিতে হবে না। আমি ভাবছি, তরুণরা যদি বন্ধুরা ক’জন মিলে উদ্যোক্তা হয়ে উঠে আর রপ্তানির স্বপ্ন দেখে তাহলেই তো আমাদের কৃষকরা আবার হেসে উঠবে, তারা হাসলেই হেসে উঠবে বাংলাদেশ। ফেসবুক থেকে

 

 

 

 

 

 

  • সর্বশেষ