শিরোনাম
◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ২৩ মে, ২০১৯, ০৭:৪৬ সকাল
আপডেট : ২৩ মে, ২০১৯, ০৭:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য বদলাতে পারে ফিল্ডিং, বললেন রায়ান কুক

স্পোর্টস ডেস্ক: আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপে রানের পাহাড় হতে পারে প্রতিটি ম্যাচে তা আগেই থেকেই ধারণা করছেন ক্রিকেট বিশ্লেষকরা। কেউ তো বলেই ফেললেন ৫’শ রানও ছাড়িয়ে যেতে পারে এই বিশ্বকাপে। তবে বিশ্বকাপে রান আটকানো যেতে পারে যদি ফিল্ডিং ভালো করে করতে পারে। কারণ বাউন্ডারি বা সিঙ্গেল আটকানো গেলেই রানও আটকানো সম্ভব। তাই বাংলাদেশের ফিল্ডিং কোচ রায়ান কুকেরও বিশ্বাস, বিশ্বকাপে বাংলাদেশ দলের মূল সাফল্য নির্ভর করবে ভালো ফিল্ডিংয়ের ওপর। তার মতামত ইংল্যান্ডের মাটিতে আশানুরূপ ফিল্ডিংয়ের কল্যাণে ভাগ্য পাল্টাতে পারে মাশরাফিদের।

গত বছরের জুলাইয়ের দিকে উইন্ডিজ সফরে বাংলাদেশ দলের সাথে যোগ দিয়েছিলেন রায়ান কুক। প্রায় এক বছরে টাইগারদের সাথে কাজ করার পর ফিল্ডিং নিয়ে বেশ সন্তুষ্টই দেখা গিয়েছে এই প্রোটিয়াকে। তবে বিশ্বকাপের আগে ফিল্ডিংয়ের বেশ কিছু কৌশল নিজেদের ত‚ণে রেখে দিচ্ছেন তিনি। কুক বলেন, ‘আমি মনে করি গত বছরের জুলাইয়ে যখন ওয়েস্ট ইন্ডিজ সফরে যোগ দিয়েছিলাম তখন থেকে এখন পর্যন্ত অনেক দূর এগিয়েছি আমরা, অনেক কিছু বুঝতে শিখেছি যে আমাদের কি করতে হবে, অনেক কিছু কৌশল শিখেছি যা আমরা বিশ্বকাপে প্রয়োগ করবো।’

বাংলাদেশের সামর্থ্য নিয়ে অবশ্য কোনও সন্দেহ নেই কুকের। ভালো ফিল্ডারের অভাব দেখছেন না তিনি দলটিতে। তার পাথেয় নিজেদের শক্তিমত্তার জায়গা বুঝে কাজ করাটাই অধিকতর শ্রেয় হবে টাইগারদের জন্য। তার ভাষ্যমতে, ‘আমি মনে করি মাঠে প্রতিযোগিতা করা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। আমাদের বেশ কিছু সামর্থ্যবান এবং ভালো ফিল্ডার রয়েছে। কখনো কখনো অন্যদের মতো জোরে বল থ্রো করার শক্তি থাকবে না আপনার, তবে নিখুঁত হতে হবে, কখনো কখনো আপনি অন্যদের মতো দ্রুত হবেন না। তবে এরপরেও আপনি ক্যাচ লুফে নিতে পারবেন যেটি অন্যরা পারবে না কারণ আপনার তৎপরতা হয়তো অন্যদের থেকে ভালো। সুতরাং আমরা আমাদের শক্তিমত্তার প্রতি বেশি গুরুত্ব দিচ্ছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়