শিরোনাম
◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব

প্রকাশিত : ২৩ মে, ২০১৯, ০৪:০৬ সকাল
আপডেট : ২৩ মে, ২০১৯, ০৪:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিপিএলে দল পেয়ে খেলার জন্য রোমাঞ্চিত আফিফ

নিজস্ব প্রতিবেদক : ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) সপ্তম আসরে বাংলাদেশি ১৮ ক্রিকেটার নাম লেখেছিলেন। তার মধ্যে একমাত্র বাংলাদেশি খেলোয়াড় হিসেবে দল পেয়েছেন তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রæব। সিপিএলের ড্রাফট তালিকা থেকে তাকে দলে ভিড়িয়েছে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস।

জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলার সুযোগ পাওয়ার পর বেশ উচ্ছ¡সিত ১৯ বছর বয়সী আফিফ। দল পেয়ে আফিফ বলেন, ভালো লেগেছে সিপিএলে সুযোগ পেয়ে। খেলার জন্য অনেক রোমাঞ্চিত আমি। ফ্লেচারের সাথে এই মাত্র কথা হচ্ছিলো, ভালো লেগেছে অনেক।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরে ব্যাট হাতে ফর্মে ছিলেন আফিফ। সিলেট সিক্সার্সের হয়ে খেলা এই তরুণ ১২ ম্যাচে ২০.৬৬ গড় এবং ১২৪.০০ স্ট্রাইক রেটে ২৪৮ রান সংগ্রহ করেছিলেন।

এখন পর্যন্ত মোট ৩০ টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে বাঁহাতি এই ব্যাটসম্যানের। যেখানে তিনি ২১.২০ গড় এবং ১২৩.২৪ স্ট্রাইক রেটে সর্বমোট ৫০৯ রান সংগ্রহ করেছেন। তার রয়েছে ২টি হাফসেঞ্চুরি।

উল্লেখ্য, সিপিএলে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস দলে আফিফ সঙ্গী হিসেবে পাবেন কার্লোস ব্র্যাথওয়েট, এভিন লুইসদের মতো তারকা ক্রিকেটারদের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়