শিরোনাম
◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ

প্রকাশিত : ২১ মে, ২০১৯, ০৬:০০ সকাল
আপডেট : ২১ মে, ২০১৯, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইতিহাস বয়ে চলে,  মানুষই ইতিহাস রচনা করে

রাখাল রাহা : এখন কেউ একটা বাস থেকে পড়ে গেলেই আমাদের মনে আসে, বেক্কল, অমন ভিড়ের মধ্যে উঠতে গেলো কেন? কেউ হাসপাতাল-ক্লিনিকে গিয়ে অপচিকিৎসায় মরলেই গালি দিই, বেটা আহাম্মক, বুঝবে না ওইটা ভুয়া হাসপাতাল? কউ প্রশ্ন ফাঁস হলে বলে, অভিভাবকেরাই খারাপ, সে তার ছেলেমেয়েকে প্রশ্ন কিনে দিচ্ছে কেন? কেউ গুলি খেয়ে মরলে বলে, নিশ্চয় সে কিছু করেছে, না হলে কেউ মরলো না, সে মরলো কেন? কেউ লঞ্চ ডুবে মরলে বলে, প্রতিবছর এতো এতো ডুবে মরে তাও মানুষ বোঝে না, এসব মানুষ মরবে না তো মরবে কে? কেউ বিচার না পেয়ে উপরন্তু হেনস্তার শিকার হলে বলে, সে বিচার চাইতে গেছে কেন? গরিবেরা বিচার কোন দেশে পায়? আপনি খোঁজ নিয়েছেন? আবার কেউ বিচার না চাইলে বলে, আইন কি দৌড়িয়ে গিয়ে তাকে উদ্ধার করবেন নাকি? কারো বাচ্চা খেলতে গিয়ে ড্রেনে বা ম্যানহোলে পড়লে বলে, বাদ দাও, বাবা-মা-ই অসচেতন।

না হলে অমন জায়গায় খেলতে দেয় বাচ্চাকে? কেউ যোগ্যতা সত্ত্বেও চাকরি বা প্রমোশন না পেলে বলে, নিশ্চয় ঘাপলা আছে, না হলে সবাই পেলো সে পেলো না কেন? এমনকি ভোট ছাড়াই নির্বাচন হয়ে গেলে, সরকার হয়ে গেলে বলে, তো এর চেয়ে ভালো আর কি বিকল্প ছিলো? ... ইত্যাদি, ইত্যাদি। এমনটা একটা সমাজে কখন ঘটে? যখন একটি সমাজ বা রাষ্ট্র দীর্ঘকাল ধরে অবিচার, কুশাসন ও অনিয়মের মধ্য দিয়ে চলতে থাকে তখন সাধারণ মানুষ বুঝতে পারে না রাষ্ট্রের, সরকারের, প্রতিষ্ঠানের, আইনের, বিচারের কাজ কি। আর নাগরিক সমাজের মনন-চিন্তাও সেই অব্যবস্থার সঙ্গে সমন্বয় রেখে মোল্ডেড বা ফোল্ডেড হতে থাকে কিছু মোয়া-মুড়কি পেয়ে বা না পেয়ে।

তারা এটাকেই এক ধরনের তত্ত্বায়ন করে বৈধতা দিয়ে চলতে থাকে। মূলত এটাই শাসকশ্রেণিকে সেই ব্যবস্থা টিকিয়ে রাখতে প্রধান সহযোগিতাটা করে। এমন অবস্থায় কোনো প্রতিবাদ-সমাবেশেই সাধারণ মানুষ থেকে শুরু করে নাগরিক-সমাজ সমর্থন বা অংশগ্রহণের প্রয়োজনবোধ করে না, বরং সেটাকে সন্দেহের চোখে দেখে... নিশ্চয় কোনো অপশক্তি এর পেছনে আছে! এটা শাসকশ্রেণির জন্য বাড়তি নিরাপত্তা বর্ম হিসাবে কাজ করে। কিন্তু এ অবস্থাও একসময় ভেঙে পড়ে। আর সেই পরিস্থিতির নিয়ন্ত্রণ কোনো ইতিবাচক রাজনীতি নিতে না পারলে তা আগের চেয়েও চরম অরাজকতায় পর্যবসিত হয়। দুর্ভাগ্য হচ্ছে তখনও সেই আগেকার অব্যবস্থাপনায় মোল্ডেড-ফোল্ডেড নাগরিক মনন-চিন্তা পূর্বেকার অব্যবস্থার জন্যই কুম্ভীরাশ্রু বর্ষণ করতে থাকে... আহা, কি ভালো ছিলো সেটা! ইতিহাস বয়ে চলে। মানুষই ইতিহাস রচনা করে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়