শিরোনাম
◈ ঢাকায় প্রথম নারী এসপি শামীমা, ১১ কর্মকর্তার পদায়ন ◈ সংস্কারের বাহানায় যদি নির্বাচনটা না হতে দেয় তাই আপস করে জুলাই সনদে সই করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’বলে দাবি করলেন ডা. তাহের (ভিডিও) ◈ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন শেষে ৩ দিন পর চালু হলো পাসপোর্টধারী যাতায়াত ও বাণিজ্য ◈ সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ ◈ বিএনপি সরকার কি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করতে পারবে? ◈ কানাডায় অসদাচরণের শিকার ইরান ফুটবল ফেডা‌রেশ‌নের প্রতি‌নি‌ধিদল  ◈ শ্রীলঙ্কা নারী দ‌লের কা‌ছে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজও হার‌লো বাংলা‌দেশ ◈ দেশজুড়ে কালবৈশাখীর শঙ্কা, হতে পারে বজ্রসহ শিলাবৃষ্টি ◈ সংসদের কেনাকাটায় অনিয়মের অভিযোগ ভিত্তিহীন: তদন্ত কমিটি

প্রকাশিত : ১২ মে, ২০১৯, ০৮:৫২ সকাল
আপডেট : ১২ মে, ২০১৯, ০৮:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আলবেনিয়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে পেট্রোল বোমা নিক্ষেপ

সুস্মিতা সিকদার : শনিবার আলবেনিয়ার বিরোধীদলই প্রধানমন্ত্রী ইদাই রামার অফিসের সামনে এ ধরণের ঘটনা ঘটায়। বিক্ষোভকারীরা বলছে সরকার ২০১৭ সালে অনুষ্ঠিত নির্বাচনে জালিয়াতির আশ্রয় নিয়ে জিতেছে। তারা প্রধানমন্ত্রীকে একটি অন্তবর্তী সরকারের হাতে ক্ষমতা দিয়ে পদত্যাগে দাবি করছে। ইয়ন, ডয়েচেভেলে

‘আমরা ইউরোপীয় আলবেনিয়া চাই’ বলে বিক্ষোভকারীরা শ্লোগান দিতে থাকে। প্রধানমন্ত্রীর অফিসের সামনে বিক্ষোভকারীরা পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগ করে। পরবর্তীতে তারা পার্লামেন্ট ভবনের সামনে বোমা নিক্ষেপ করে। এক পর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য কাঁদানে গ্যাস এবং জলকামান নিক্ষেপ করে। দেশটিতে আগামী মাসে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বিরোধীদল এই নির্বাচন বয়কট করার ঘোষণা দিয়েছে।

এই ব্যাপারে বিরোধী দলের নেতা লুলজিম বাশা বলেন, আমরা এখানে একটি লক্ষ্য নিয়ে আন্দোলন করছি তা হলো, দেশকে আমরা দুর্নীতি ও অপরাধজনক কর্মকা- থেকে মুক্ত করবো। এবং আলবেনিয়াকে অন্যান্য ইউরোপীয় দেশের মতো তৈরী করতে চাই।

ইউরোপীয় কমিশন গত বছর দুই পক্ষকে আলোচনায় বসার প্রস্তাব জানান।

জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন বিরোধী দলের প্রতি আহবান জানিয়েছে, তারা যেন পার্লামেন্টে যায় এবং ৩০ জুন স্থানীয় নির্বাচনে অংশ গ্রহণ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়