শিরোনাম
◈ প্রতি মাসে ভ্যাট রিটার্ন জমার বাধ্যবাধকতা ফিরছে, অনুমোদনের পর প্রস্তাব উঠবে সংসদে ◈ এসএসসির খাতা চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেল ৩০৭৯ শিক্ষার্থী, ফল জানা যাবে যেভাবে ◈ ধানমন্ডি ২৭ নম্বরের একটি ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট ◈ শেখ সেলিমে হাই ভোল্টেজ ধামাকা: বিগ ফান্ডিংয়ে ডিসেম্বরে উঠ‌তে পা‌রে ঝড় ◈ সাগরে বাড়ছে স্কুইডের সংখ্যা, গবেষণায় মিলল নতুন কারণের ইঙ্গিত ◈ অ্যাতলেটিকোর বিরু‌দ্ধে ক‌ষ্টের জ‌য়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু লিভারপুলের  ◈ দুর্বল প্রতিপক্ষ‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে বা‌র্সেলোনার শুভ যাত্রা ◈ অস্ট্রেলিয়ার ক্রিকেটে গৃহযুদ্ধ! বিগব‌্যাশ লি‌গে বেসরকারিকরণের বিরোধিতা বাড়ছে  ◈ ৭০ বছর পেরোলেই পদ ছাড়তে হবে, পি‌টি উষাদের নির্দেশ আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার  ◈ ঢাকায় অটোরিকশা নিয়ন্ত্রণে ৮ জোন, থাকছে আলাদা রং

প্রকাশিত : ০৯ মে, ২০১৯, ১১:১২ দুপুর
আপডেট : ০৯ মে, ২০১৯, ১১:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমাকে একজন মাশরাফি দাও আমি এগারোটা ‘গোল্ডেন ক্রিকেটার’ উপহার দিব : পোলক

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দলের চেঞ্জমেকারের নাম মাশরাফি বিন মতুর্জা। বাংলাদেশ দলকে এক সুঁতোয় গেথে রাখার কাজটা ভালোভাবেই করতে পারেন তিনি। তার নেতৃত্বে যে বাংলাদেশ ক্রিকেটের উন্নতি হয়েছে তা বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের সফল একজন অধিনায়ক তিনি।

প্রায় দেড় যুগের আন্তর্জাতিক ক্যারিয়ারে দুই অ্যাংকেল মিলিয়ে ১০ বার ডাক্তারের ছুরির নিচে নিজেকে সপে দিয়েছেন মাশরাফি। কিন্তু তারপরেও তাকে কেউ ধরে রাখতে পারেনি। দলকে ভালোবেসে, দেশকে ভালোবেসে দেশের জন্য লড়ে যাচ্ছেন তিনি। তাইতো তিনি অন্যদের তুলনায় আলাদা। গোটা দুনিয়া জুড়েই রয়েছে তার খ্যাতি।

তাকে নিয়ে বলা কিংবদন্তি তারকাদের কিছু উক্তি-

* আমার দুর্ভাগ্য, আমি মাশরাফির সাথে একই টিমে খেলতে পারিনি- ব্রায়ান লারা( সাবেক অধিনায়ক, উইন্ডিজ)।

* পৃথিবীতে দুই ধরণের বোলার আছে। এক ম্যাশ আর অন্যটি বাকি সব- গ্লেন ম্যাকগ্রা( কিংবদন্তী বোলার, অস্ট্রেলিয়া)।

* আমাদের সৌভাগ্য আমরা মাশরাফির যুগে জন্মেছিলাম- আমিনুল ইসলাম বুলবুল( সাবেক অধিনায়ক, বাংলাদেশ)।

* আমার সৌভাগ্য কোনোদিন মাশরাফির বল মোকাবেলা করতে হয়নি- স্যার ভিভ রিচার্সড(কিংবদন্তী, উইন্ডিজ)।

* অধিনায়ক তো অনেকেই আছেন, মা আছে কয়জন?( ম্যাশকে ইঙ্গিত করে)- অ্যাডাম গিলক্রিস্ট(উইকেট কিপার, অস্ট্রেলিয়া)।

* আপনি যদি মাশরাফির পুরো এক ওভার খেলতে পারেন তার মানে একদিন আপনি লিজেন্ড হবেন- ভিভিএস লাক্সমান(অধিনায়ক, ভারত)।

* নেতা, মানুষ আর খেলোয়াড় এই ৩টি শব্দ যোগ করলে মাশরাফির মতো কোনো ক্রিকেটার এর আগে ক্রিকেটবিশ্ব কেউ দেখেনি- নাসের হোসাইন(সাবেক অধিনায়ক, ইংল্যান্ড)।

* তুমি আমাকে একজন মাশরাফি দাও, আমি তোমাকে এগারোটা ‘সোনার টুকরা'(খেলোয়াড়) উপহার দিব- শন পলক(সাবেক অধিনায়ক, দক্ষিন আফ্রিকা)। নিউজ ২৪ বিডি

  • সর্বশেষ