শিরোনাম
◈ সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী (ভিডিও) ◈ বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ ◈ ১৫ আগস্ট ঘিরে গোপালগঞ্জে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ, অক্ষত ৩৩ হাজার টন ডিজেল ◈ তারেক রহমানের ভারতে যাওয়ার প্রস্তুতি প্রায় নিশ্চিত ◈ একদিন পর জাতীয় গ্রিডে আবারও সামিটের এলএনজি সরবরাহ শুরু ◈ ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ ◈ তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ, জ্বালানি সহযোগিতায়ও ঢাকার পাশে দিল্লি: ব্রিফিংয়ে রণধীর জয়সওয়াল ◈ নির্বাচনী লড়াইয়ে চাপে নেতানিয়াহু, পাশে নেই ট্রাম্প ◈ ছাত্রদলের শীর্ষ পদে আলোচনায় একাধিক নাম, শেষ মুহূর্তে কারা এগিয়ে?

প্রকাশিত : ০৯ মে, ২০১৯, ০৯:১৯ সকাল
আপডেট : ০৯ মে, ২০১৯, ০৯:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শিবু দা বলল আসতেই হবে, বললেন জয়া (ভিডিও)

নিউজ ডেস্ক: আগামীকাল শুক্রবার ভারতে মুক্তি পাচ্ছে জয়া আহসান অভিনীত ছবি ‘কণ্ঠ’। ওপার বাংলার জনপ্রিয় নির্মাতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের যৌথ পরিচালনায় এতে জয়া অভিনয় করেছেন একজন স্পিচ থেরাপিস্টের চরিত্রে। ছবির প্রচারণায় বর্তমানে কলকাতায় অবস্থান করছেন জয়া আহসান। আর গতকাল জয়া ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় অংশ নেন কলকাতার ৯৪.৩ রেডিও ওয়ানের ‘গুড মনিং’ শোতে।

অনুষ্ঠানে কথার আড্ডায় মেতে ছিলেন শিবপ্রসাদ ও জয়া। সঙ্গে ছিলেন আরজে রয়। অনুষ্ঠানে অংশ নেওয়া প্রসঙ্গে জয়া বলেন, ‘কাল রাতে অনেকক্ষণ পর্যন্ত কাজ করেছি। সকাল বেলায় আরামের একটা ঘুম ঘুমাচ্ছিলাম। কিন্তু শিবু দা (শিবপ্রসাদ মুখোপাধ্যায়) বলল, না আসতেই হবে, আমারও লোভ হচ্ছিল ডেফিনেটলি।’

এর আগে, শিবপ্রসাদ মুখার্জি জয়াকে উদ্দেশ্য করে বলেন, ‘সকাল বেলা একটা জিনিস হয়েছে দেখুন, আমরা কিন্তু জয়াকে ঘুম থেকে তুলে নিয়ে চলে এসেছি। জয়ার আমার প্রতি একটা খুব বড় অভিযোগ রয়েছে দেখুন।’

অনুষ্ঠানে শিবপ্রসাদ জানান, সকালে ঘুম থেকে নিয়ে আসার কারণে ঠিকমত মেকআপও করতে পারেনি জয়া আহসান।

এদিকে, ‘কণ্ঠ’ ছবি দেখে জয়া আহসানের ভূয়সী প্রশংসা করেছেন ভারতের প্রখ্যাত হৃদরোগ সার্জন ডা. দেবী শেঠি। বেঙ্গালুরুতে ছবির বিশেষ প্রদর্শনীতে ডা. শেঠি সপরিবারে ছবিটি দেখেছেন। ছবিটি দেখে এতটাই মুগ্ধ হয়েছেন যে নিজের হাসপাতাল নারায়না হৃদয়ালয়াতেও ‘কণ্ঠ’র বিশেষ কয়েকটি প্রদর্শনীর অনুরোধ করেছেন তিনি। ‘কণ্ঠ’ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়, পাওলি দাম, জয়া আহসান, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, বিপ্লব দাশগুপ্ত, পরাণ বন্দ্যোপাধ্যায়সহ অনেকে।

https://www.facebook.com/amadersomoy/videos/388741691722365/?v=388741691722365

  • সর্বশেষ
  • জনপ্রিয়