শিরোনাম
◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভারতের আন্দোলনে পথ দেখিয়েছে বাংলাদেশের তরুণরা: নেহা বোরা (ভিডিও) ◈ যুক্তরাষ্ট্রে বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়নে বড় পরিবর্তন, মেয়াদ শেষ হলেই বন্ধ কাজের সুযোগ ◈ আগামী ৯ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন

প্রকাশিত : ০৭ মে, ২০১৯, ০৮:৩২ সকাল
আপডেট : ০৭ মে, ২০১৯, ০৮:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদ্মা সেতুতে ২৬ দিনে বসেছে তিনটি স্প্যান, চলছে রেলের স্ল্যাব বসানোর কাজও

হ্যাপি আক্তার : এক মাসের কম সময়ে তিনটি স্প্যান বসলো পদ্মা সেতুতে। যার মাধ্যমে প্রমত্তা নদীর বুকে দৃশ্যমান হলো পৌণে দুই কিলোমিটারের বেশি সেতু। এরই মধ্যে স্প্যানগুলোতে বসানো শুরু হয়েছে সড়ক ও রেল স্ল্যাব। সেতুর এই অগ্রগতিতে খুশি দক্ষিণাঞ্চলবাসী।- চ্যানেল টোয়েন্টিফোর।

পদ্মা সেতুতে নতুন নতুন স্পেন বসছে নির্দিষ্ট বিরতি দিয়ে। প্রথম দিকে কেবল জাজিরা প্রান্তে দৈর্ঘ্য বাড়লেও এখন তা দৃশ্যমান হচ্ছে নদীর বুক জুড়ে।
পদ্মা সেতুর ২০ ও ২১ নম্বর পিলারে ১২ তম স্প্যান বসানোর কাজ শেষ হয় সোমবার। ৩০ হাজার কোটি টাকার বেশি খরচে এই প্রকল্প। তাই প্রতিনিয়ত নতুন স্বপ্ন বুনছে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষ।

২০১৫ সালের ১২ ডিসেম্বর পদ্মা সেতুর কাজ শুরু হয়। এর দেড় বছর পর ৩৭ ও ৩৮ নম্বর খুটিতে বসে প্রথম স্প্যান। এরপর পোনে দুই বছরে সেতুটির দৈর্ঘ্য দাঁড়ায় ১৮’শ মিটারে। ২৬ দিনের ব্যবধানে ৩টি স্প্যানের দৈর্ঘ্য হয় সারে ৪’শ মিটার। যা আরো বৃদ্ধি পাবে আগামী এক সপ্তাহের মধ্যেই।
৬.১৫ কিলোমিটারের দ্বিতল এই সেতুতে নিচতলায় থাকছে রেল পথ। তাই স্প্যানের পাশাপাশি চলছে রেলের স্ল্যাব বসানোর কাজও।
পদ্মা সেতু প্রকল্পের উপ সহকারী প্রকৌশলী হুমায়ুন কবীর বলেন, কাজের গতি অব্যাহত রেখে দ্রুত শেষ করা হবে সেতুর কাজ।
পদ্মা সেতুতে মোট স্প্যান বসবে ৪১টি। সম্পাদনা : জামাল

  • সর্বশেষ