শিরোনাম
◈ সন্তানকে সম্পত্তি দান করলেও আজীবন ভোগ করতে পারবেন বাবা-মা: সংসদে বিল পাস ◈ সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি আটক, ফেরত পাঠানো হলো ১২ হাজার ◈ মালয়েশিয়ায় ভিসাবিহীনদের দেশে ফেরার আহ্বান বাংলাদেশ হাইকমিশনের ◈ জ‌য়ের সম্ভাবনা জাগিয়েও হে‌রে গে‌লো বাংলাদেশ ◈ জু‌নিয়র নারী এশিয়া কাপ হ‌কি‌তে পাকিস্তানকে ৫-১ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ ভারতের কাছেও হার, এশিয়ান কাপের মূলপ‌র্বে খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের ◈ ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা, উদ্বেগে পোশাক খাত ◈ ইয়েমেনে ফের তীব্র লড়াই, সরকারি বাহিনী-হুথি সংঘর্ষে নিহত ১৪১ ◈ কারাগার ভেঙে পালানো ৫২ মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির হদিস নেই ◈ কাগজ-ফাইলের যুগ পেরিয়ে ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ

প্রকাশিত : ০৬ মে, ২০১৯, ০২:২৮ রাত
আপডেট : ০৬ মে, ২০১৯, ০২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইংল্যান্ড বিশ্বকাপে সেমি-ফাইনালে উঠলো বাংলাদেশের পথশিশুরা

স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডে ‘স্ট্রিট চিলড্রেন ইউনাইটেড’ এর আয়োজনে চলছে পথশিশুদের বিশ্বকাপ। এই বিশ্বকাপে অংশগ্রহণ করেছে বাংলাদেশের পথশিশুরা। দারুণ পারফরম করে সেমিফাইনালেও উঠেছে বাংলাদেশ দল।

পথশিশুদের নিয়ে আয়োজিত এই বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ, ইংল্যান্ড আই, ভারত দক্ষিণ ও তানজানিয়া। গ্রুপ পর্বে বাংলাদেশ তাদের প্রথম তিন ম্যাচে দুইটিতেই জয় তুলে নিয়েছিল।

৪ তারিখ মরিশাসকে ১৭ রানে হারায় বাংলাদেশ। মরিশাসকে ৪৯ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় তারা। তাড়া করতে নেমে মরিশাসের শিশুরা সক্ষম হয় ৩১ রান করতে। বাংলাদেশ জয় পায় উইন্ডিজের বিপক্ষেও। উইন্ডিজ ১ উইকেট হারিয়ে রান করে ১১। কোনো উইকেট না হারিয়ে ১৩ রান করে ম্যাচ জিতে যায় বাংলাদেশ। তবে ভারত দক্ষিণের কাছে ১৭ রানে পরাজিত হয় বাংলাদেশ।

আগামী ৭ মে (মঙ্গলবার) লর্ডসে হবে ফাইনাল ম্যাচ। গ্রুপ পর্বের ম্যাচগুলো অনুিিষ্ঠত হয়েছে ক্যামব্রিজের পার্কার’স পিসে।

উল্লেখ্য, প্রত্যেক দল থেকে অংশ নিচ্ছে ৮ শিশু। বাংলাদেশ থেকে অংশ নেওয়া ৮ শিশু হলো সানিয়া মির্জা, জেসমিন আক্তার, স্বপ্না আক্তার, আরজু রহমান, রাসেল ইসলাম রুমেল, আবুল কাশেম, রুবেল ও নিজাম হোসেন।

প্রসঙ্গত, ইংল্যান্ডে এই বিশ্বকাপে অংশ নিতে যাওয়ার আগে মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুশফিক-তামিমদের সাথে দেখা করেছিল এই পথশিশুরা। তাদেরকে কিছু ক্রিকেট সামগ্রী উপহারও দিয়েছিলেন তামিম ইকবাল। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এ অংশ নিতে আগামী ২৩ মে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলও ইংল্যান্ডে পা রাখবে।

  • সর্বশেষ