শিরোনাম
◈ মাঠে নেমেছে ইংল্যান্ড-আর্জেন্টিনা, শুরুতেই উত্তেজনা: খেলাটি সরাসরি দেখুন ◈ ডেঙ্গু ঠেকাতে ফুলহাতা শার্ট, লম্বা করে লুঙ্গি পরতে বললেন স্বাস্থ্যমন্ত্রী (ভিডিও) ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র যেভাবে তৈরি হয় ◈ ফ্যাসিবাদ রুখতে সংসদে জাতীয় ঐক্যের ডাক, জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর ◈ দেশি-বিদেশি মুদ্রা পাচার এবং সন্দেহজনক আর্থিক লেনদেনের বিষয়ে যা বললেন হরিদাস ◈ সাইবার সুরক্ষা আইনে কী কী পরিবর্তন এলো? ◈ শিক্ষামন্ত্রীর পদত্যাগে রাত ১০টা পর্যন্ত আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা ◈ সৌদির নীরবতা কি নতুন মধ্যপ্রাচ্যের ইঙ্গিত? ◈ এইচএসসি পরীক্ষা সুষ্ঠু করতে সরকারের ৫ উদ্যোগ: মাহদী আমিন ◈ সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ : সংসদে জানালেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৬ মে, ২০১৯, ১১:৫১ দুপুর
আপডেট : ০৬ মে, ২০১৯, ১১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে পুলিশের অনুমতি ছাড়া ‘সেহেরি নাইট’ নয়

ইউএনবি : চট্টগ্রাম শহরের যেকোনো স্থানে রমজান মাসে ‘সেহেরি নাইট’ করলে পুলিশের অনুমতি নিতে হবে। রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, পবিত্র রমজান মাসে নগরীর কোথাও কোথাও ‘সেহেরি নাইট’ এর (সেহেরি খাওয়ানোর অনুষ্ঠান) আয়োজন করা হয়ে থাকে। আসন্ন মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম মহানগরীতে কোন প্রতিষ্ঠান বা ব্যক্তি যদি ‘সেহেরি নাইট’ করতে চান তাহলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ‘সিটি স্পেশাল’ ব্রাঞ্চ থেকে পূর্বানুমতি গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।

উল্লেখ্য, গত বছর নগরীর জিইসি কনভেনশন হলে ‘সেহেরি নাইট’ এর নামে একটি ম্যানেজমেন্ট সংগঠন গান, বাজনা, যাদু প্রর্দশন ও অসামাজিক কর্মকাণ্ডের আয়োজন করলে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের নির্দেশে পুলিশ তা ভণ্ডুল করে দেয়।

মেয়র ও প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন মহল। ধর্মপ্রাণ নগরবাসী এবারও যেন ‘সেহেরি নাইট’ এর নামে কেউ অনৈতিক কাজ করতে না পারে তার জন্য পুলিশ প্রশাসনকে পদক্ষেপ নেয়ার দাবি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়