শিরোনাম
◈ ডলার বাজারে স্থিতিশীলতা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৫৮ বিলিয়ন ডলার ◈ সরকারি চাকরিজীবীদের জন্য আপিল বিভাগের গুরুত্বপূর্ণ রায়, ২৫ বছরের আগে পদত্যাগে পেনশন নয় ◈ ৬ বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় কমবে বর্ষণ ◈ বস্ত্র ও পোশাক খাতে নতুন প্রণোদনা, রপ্তানিতে মিলবে বাড়তি নগদ সহায়তা ◈ বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে যৌন নিপীড়ন: প্রধান আসামি র‍্যাবের জালে ◈ পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ, উন্নয়নশীল বিশ্বের জন্য নতুন চ্যালেঞ্জ ও সম্ভাবনা ◈ রাজধানীর পরিবেশ ও জলাধার সংরক্ষণে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ খেলাপি ঋণ কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা সরকারের ◈ ইরানের ১৪০ জায়গায় হামলা আমেরিকার, ‌তেহরা‌নেরও প্রত্যাঘাতও শুরু! কাতার, বাহরাইন ও কুয়েতে ক্ষেপণাস্ত্র আক্রমণ ◈ টানা বৃষ্টিতে নিউ মার্কেটে জলাবদ্ধতা, বন্ধ সব দোকান

প্রকাশিত : ০৪ মে, ২০১৯, ০৪:১৫ সকাল
আপডেট : ০৪ মে, ২০১৯, ০৪:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের মতো লঙ্কান বোর্ডও করছে সতর্কতা অবলম্বন

স্পোর্টস ডেস্ক: গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ হামলার পর থেকে বাংলাদেশ দলের সফর নিয়ে নিরাপত্তা নিয়ে জেগে হয়ে উঠছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাই আয়ারল্যান্ড সিরিজে টাইগারদের পাঠানোর আগে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ দলকে সফরে পাঠাইছে। আগামী ৩০ মে ২০ বছর পর বিশ্বকাপের আসরের আয়োজক ইংল্যান্ড। ‘শান্তিপ্রিয়’ হিসেবে পরিচিত দেশটিতে নিরাপত্তা ইস্যু নিয়ে খুব বেশি প্রশ্ন নেই।

তবুও বিশ্বকাপকে সামনে রেখে ইংল্যান্ড যাওয়ার আগে নিরাপত্তার বিষয়টি ভাবাচ্ছে শ্রীলঙ্কাকে। সম্প্রতি শ্রীলঙ্কার একাধিক গির্জা ও হোটেলে জঙ্গি হামলায় অন্তত ৩০০ জন নিহত হন। সেই ঘটনা শ্রীলঙ্কার ক্রিকেটেও দাগ কেটে গেছে। বাংলাদেশের মত তাই শ্রীলঙ্কাও বিশ্বকাপে যাচ্ছে বাড়তি নিরাপত্তা নিয়ে। লঙ্কান সরকারের সহায়তায় দেশটির ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করতে কোনো ছাড় দিতে রাজি নয়।

এ বিষয়ে শ্রীলঙ্কার ক্রীড়া মন্ত্রী হারিন ফার্নান্দো বলেন, ‘বাড়তি নিরাপত্তার জন্য এসএলসি আবেদন করেছিলো। সেই ভাবনা থেকে আমরা সেরা অফিসারদের বেছে নিয়েছি।’

এসএলসি তো বটেই, খোদ আইসিসিও শ্রীলঙ্কা ক্রিকেট দলের নিরাপত্তার বিষয়ে নজর দেওয়ার জন্য আহ্বান জানিয়েছিল শ্রীলঙ্কার সরকারকে। দেশটির শাসকরাও তাই লঙ্কানদের নিরাপত্তা রক্ষার বিষয়কে গুরুত্ব সহকারে দেখেছেন।

ফার্নান্দো বলেন, ‘আইসিসিও নিরাপত্তার বিষয়টিতে জোর দেওয়ার কথা জানিয়েছে। তাই নিয়োগ পাওয়া অফিসাররা তাদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে। আর এই মুহূর্তে অনাকাক্সিক্ষত ঝুঁকিও আমরা নিতে চাই না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়