শিরোনাম
◈ ফরেস্টের কাছে হেরে হ্যাটট্রিক হারের লজ্জায় ম‌্যান‌চেস্টার সিটি ◈ বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্ক জোরদারে তিন দিনের সফরে ঢাকায় আসছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস সোফি ◈ সৌদি আরবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা, ধ্বংস করল আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ◈ বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে দেশে ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হবে: আইনমন্ত্রী ◈ দেশি ডিমের নামে কী কিনে খাচ্ছি আমরা? (ভিডিও) ◈ বাংলাদেশের আন্তর্জাতিক বিমানবাজারের ৭৫-৮০% বিদেশি এয়ারলাইনসের দখলে, যাত্রী বাড়লেও আয়ের সিংহভাগ যাচ্ছে বিদেশে ◈ ইরানের কেশম দ্বীপসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় আবারও বিস্ফোরণ ◈ তেল গ্যাস বিদ্যুৎ ও সারের দাম বাড়া‌তে চাপ দি‌চ্ছে আইএমএফ ◈ আরব দলগুলোর সঙ্গে জোট হলে ইসরাইলের পতন হবে: নেতানিয়াহু ◈ আ‌র্সেনাল জিত‌লো অধিনায়কের গোলে, শীর্ষস্থান আরও মজবুত

প্রকাশিত : ০১ মে, ২০১৯, ১০:০০ দুপুর
আপডেট : ০১ মে, ২০১৯, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব ক্ষমতাহীন, সিদ্ধান্ত নেন একজনই, বললেন ড. শান্তনু মজুমদার

মঈন মোশাররফ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ড. শান্তনু মজুমদার বুধবার ডয়চে ভেলেকে বলেন, এটা সত্য যে, এর মধ্য দিয়ে তারা সংবাদ মাধ্যমের নজরে আসবেন। তারা শপথ না নিলে কী হতো? সংসদ সদস্য পদ বাতিল হতো এবং উপ-নির্বাচনে আওয়ামী লীগ বা অন্য কোনো দলের সদস্যরা ওই আসনগুলোর এমপি হতেন। তাতে বিএনপির কী লাভ হতো?

তিনি আরো বলেন, আরেকটি জিনিস বোঝা গেল যে, বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত গ্রহণের কোনো ক্ষমতা বা প্রভাব নেই। তাদের অবস্থান দলের নীতি নির্ধারণে গৌণ। একজনই সিদ্ধান্ত নেন। তিনি হলেন তারেক রহমান।

  • সর্বশেষ