শিরোনাম
◈ তারেক রহমানের ভারত সফর ঘিরে দিল্লিতে ‘অভ্যন্তরীণ বিরোধের’ ইঙ্গিত ◈ খেলার নিয়ম বদলে গেছে, পাল্টা প্রতিক্রিয়ার যুগ শেষ: ইরা‌নের পার্লা‌মে‌ন্টে স্পিকার ◈ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৫৮ ◈ রাষ্ট্র মালিকানাধীন ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী ◈ এয়ারবাসের প্রস্তাব ‘অবিশ্বাস্য প্রতিযোগিতামূলক’: ইইউ রাষ্ট্রদূত ◈ দিল্লিতে বহুতল ভবন ধস, ‘বাঁচাও, বাঁচাও’ আর্তনাদে ভারী ঘটনাস্থল ◈ শিক্ষকদের জন্য বড় সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ◈ হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ◈ ১১১ প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ওয়ার্ল্ড জোহেইরি মোলা ◈ সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের সুখবর, সোমবার থেকে টাকা পাবেন গ্রাহকরা

প্রকাশিত : ০১ মে, ২০১৯, ০৩:১৮ রাত
আপডেট : ০১ মে, ২০১৯, ০৩:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সমালোচনার জার্সিতেই আইসিসির কাভার ফটোতে মাশরাফিরা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিশ্বকাপ জার্সি উন্মোচন হওয়ার পর থেকেই বিতর্ক তুঙ্গে। জার্সিতে দেশের পতাকা লাল-সবুজের মিশ্রণ নেই। মূলত এ কারণেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। যুগান্তর

তবে এর মাঝে চমকপ্রদ খবর হলো, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ফেসবুক পেজের কাভারে জায়গা করে নিয়েছে সেই জার্সি পরা বাংলাদেশ দলের ছবি। মঙ্গলবার দুপুরে ছবিটি পোস্ট করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

গেল সোমবার হোম অব ক্রিকেট মিরপুরে বিশ্বকাপ জার্সি উন্মোচন করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আনুষ্ঠানিকভাবে ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার হাতে সেটি তুলে দেন তিনি। পরে ফটোসেশনে অংশ নেন বিশ্বকাপ স্কোয়াডের ক্রিকেটাররা। একমাত্র সাকিব আল হাসান ছিলেন না। সেই ফটোসেশনের ছবিই স্থান পেয়েছে আইসিসির ফেসবুক পেজে।

গেল ১৮ এপ্রিল বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের চূড়ান্ত বাংলাদেশ স্কোয়াড ঘোষণা করে বিসিবি। এরপর জার্সি উন্মোচন করে। ব্যাপক সমালোচনার মুখে সেই জার্সি পাল্টানোর কথা ভাবছে বিসিবি। বিষয়টি নিয়ে আইসিসির সঙ্গে কথা বলবে কর্তৃপক্ষ।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, জার্সির নকশা চূড়ান্ত। তাই হুট করেই তা বদল করা যাবে না। আমরা আইসিসিকে জানাব। অনুমোদন পেলেই নতুন জার্সি তৈরি করা হবে।

বিশ্বকাপের জন্য বাংলাদেশের দুটি জার্সি তৈরি করা হয়েছে। একটি লাল, আরেকটি সবুজ। পরেরটি নিয়েই যত বিতর্ক।বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ দল। এ লক্ষ্যে বুধবার দেশ ছাড়ছেন মাশরাফিরা।

  • সর্বশেষ