শিরোনাম
◈ প্রথম ভোট শুরু ২১ জানুয়ারি, পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি ◈ ‘নাশতা করার সময় চারদিক থেকে বাসায় ঢিল ছোড়া শুরু হয়’, উত্তরায় জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুর ◈ অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা গ্রেপ্তার নিয়ে যা জানালেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার ◈ জ্বালানি খাতের বাড়তি ব্যয় সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চেয়েছে বাংলাদেশ ◈ রুপির পতন ঠেকাতে যেভাবে নানা পদক্ষেপ নিয়েছে ভারত! ◈ কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন ◈ চুয়েটে তালা ভেঙে প্রশাসনিক ভবনে প্রবেশ করলেন নতুন উপাচার্য ◈ ১০ জনের লিভারপুলকে ৩-০ গো‌লে ম‌্যান‌চেস্টার সিটি ◈ রিকশা ভাড়া থেকে ভিক্ষা সবই হবে ডিজিটাল বাংলা কিউআর পেমেন্টে, মিলবে না ভাংতির ঝামেলা ◈ ১০০ টাকায় বিক্রি জিদানের সাবেক ক্লাব, ষষ্ঠ ডিভিশনে বোর্দো

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০১৯, ১২:৫০ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০১৯, ১২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চোখে মলম দিয়ে সিএনজিছিনতাই, গ্রেফতার ৪

মাসুদ আলম : রাজধানীর খিলক্ষেত ৩০০ ফিট এলাকায় যাত্রী বেশে চালকের চোখে মলম দিয়ে সিএনজি ছিনতাই করে পালানোর সময় ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- বেলাল হোসেন (২৯), মমেদুল (৩০), কাইয়ুম (৩৩) ও মোসা. জেসমিন (১৯)। তাদের কাছ থেকে ছিনতাইকৃত সিএনজি উদ্ধার করা হয়।

খিলক্ষেত থানা পুলিশ জানায়, রোববার সকাল সাড়ে ৬টায় মিরপুর মাজার রোডে যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন সিএনজি চালক মুমিন হোসেন। এসময় চারজন যাত্রী এসে বসুন্ধরা কনভেনশন সেন্টারে যাওয়ার জন্য ভাড়া করে। যাত্রীদের নিয়ে সকাল সাড়ে ৮টায় কনভেনশন সেন্টারের সামনে আসলে যাত্রীদের একজন বলে ৩০০ ফিট অস্ট্রেলিয়ান স্কুলের সামনে তাদের একজন অপেক্ষা করছে ওই খানে সিএনজি নিয়ে যান। তাদের কথা মতো সিএনজি অস্ট্রেলিয়ান স্কুলের সামনে পৌঁছানোর আগেই যাত্রীদের একজন বলে একটু সামনে গিয়ে দাঁড়ান। অস্ট্রলিয়ান স্কুল থেকে অনুমান ১শ গজ দুরে নিয়ে চালক রাস্তার পাশে সিএনজি দাঁড় করিয়ে দরজা খুলে দেয়। যাত্রীদের সাথে চালকও সিএনজি থেকে নেমে ভাড়া নেওয়ার সময় যাত্রীদের একজন চালকের চোখে মলম জাতীয় পদার্থ লাগিয়ে ধাক্কা দিয়ে রাস্তার পাশে ফেলে দেয়। এর ছিনতাইকারীরা সিএনজি নিয়ে পালিয়ে যায়।

এসময় সিএনজি চালকের চিৎকারে টহলরত পুলিশ সিএনজিকে ধাওয়া করে সিএনজিসহ চারজন ছিনতাইকারীকে গ্রেফতার করে। ওই চালক বাদি হয়ে তাদের বিরুদ্ধে সোমবার খিলক্ষেত থানায় একটি মামলা করেন।

  • সর্বশেষ