শিরোনাম
◈ অস্ট্রেলিয়া সিরিজের জন‌্য  বাংলাদেশ নারী দল ঘোষণা, অধিনায়ক জ্যোতি ◈ দেশের যেসব এলাকায় বৃহস্পতিবার ৬ ঘণ্টা গ্যাস থাকবে না ◈ অনুমতি ছাড়া নাম-ছবি ব্যবহারের অভিযোগ, এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে উর্বশীর ৭ হাজার কোটি টাকার মামলা ◈ ইসিবি চত্বরে হামলার আগের দিন রেস্তোরাঁয় বৈঠকে অংশ নেন অন্তত ১৫ জন ◈ অক্টোবরে কোন জ্বালানি তেলের দাম কত টাকা হবে, সিদ্ধান্ত দিলো সরকার ◈ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের পর বিএনপির ঢাকা উত্তর, যুবদল ও ছাত্রদলের কমিটি বিলুপ্ত, ১০ নেতা বহিষ্কার ◈ ফ্লাইদুবাইয়ের বিমানে পাইলটকে ছুরিকাঘাত, যাত্রীসহ বিমান বিধ্বস্তের চেষ্টা: নেতানিয়াহু ◈ প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে কটূক্তি, স্কুলশিক্ষক আটক ◈ নূহ (আ.)-এর নৌকার সন্ধানে তুরস্কে খনন, মাটির নিচে মিলল অস্বাভাবিক কাঠামো ◈ চট্টগ্রাম বন্দরে অনলাইন ব্যাংকিংয়ে বিল পরিশোধ ১ নভেম্বর থেকে বাধ্যতামূলক

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০১৯, ০৭:০৭ সকাল
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৯, ০৭:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তালেবানদের মনোভাব পরিবর্তন না হলে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় বললেন, মার্কিন দূত খালিলজাদ

সুস্মিতা সিকদার : সোমবার মার্কিন বিশেষ দূূত জালমে খালিলজাদ বলেন, যদি তালেবান তাদের আগের অবস্থানে ফিরে যেতে চায়, তাহলে আফগানিস্তানে শান্তি ফিরে আসবে না। যুদ্ধ চলতেই থাকবে। ইয়ন

তবে, খালিলজাদ এও জানান, তালেবানের সঙ্গে আলোচনার ক্ষেত্রে অনেকটা উন্নতি হয়েছে। তিনি আশা প্রকাশ করছেন, অল্প কয়েকদিনের মধ্যেই দোহাতে তালেবানের সঙ্গে সাক্ষাৎ হবে। কিন্তু সমালোচকরা মনে করছেন, তালেবানদের সঙ্গে আলোচনা সম্ভব হবেনা। কারণ তারা আফগান সরকারের সঙ্গে এক সাথে আলোচনায় বসতে রাজি নয়। তালেবানরা আফগানিস্তানের সরকারকে ‘পুতুল সরকার’ বলে অভিহিত করে। বিশেষ দূতের পক্ষথেকে জানানো হয়, ‘ইন্ট্রা-আফগান ডায়লগ’ এর জন্য সকল দলের মধ্যে মধ্যস্থতাকরা খুবই গুরুত্বপূর্ণ।

খালিলজাদ আরো জানান, তারা মার্কিন সেনা সরিয়ে নেয়ার ব্যাপারে ইতিমধ্যে আলাপ আলোচনা শুরু করেছেন। তবে, গত কয়েক সপ্তাহ ধরে তিনি ‘ইন্ট্রা-আফগান’ আলোচনার জন্য সর্বত্মকভাবে সচেষ্ট রয়েছেন। এই যুদ্ধের কারণে করদাতাদেরকে বছরে ৪৫০০ কোটি ডলার দিতে হয়। এছাড়া, মার্কিন বাহিনীর উপরও শুল্ক চাপ রয়েছে। এ অবস্থায় ওয়াশিংটন আফগান যুদ্ধের ব্যয় বন্ধ করতে চায়। তা ছাড়া মার্কিন সেনাবাহিনী আফগানিস্তানে নানা রকম বিপত্তির সম্মুখীন হয়। এই পরিস্থিতি তৈরিতে ওয়াশিংটনেরও দায় রয়েছে। তাই তারা এই যুদ্ধ শেষ করে আফগানিস্তানে একটি শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করে সেনাবাহিনী ফিরিয়ে নিতে চায়।

  • সর্বশেষ