শিরোনাম
◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০১৯, ০৮:২৬ সকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৯, ০৮:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পর্যটন সেবা সপ্তাহ শুরু ৩০ এপ্রিল, আবাসিক ভাড়ায় ৩০ শতাংশ রেয়াত

এইচ এম জামাল : বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে ৩০ এপ্রিল থেকে দেশব্যাপী ‘পর্যটন সেবা সপ্তাহ’ শুরু হচ্ছে। চলবে ৬ মে পর্যন্ত। এবার সপ্তাহটির পতিপাদ্য হচ্ছে-পর্যটনের গর্বিত অতিথি হউন, দেশ সেবায় অবদান রাখুন। -বাসস

সপ্তাহটি পালনকালে হোটেল আসা অতিথিদের আবাসিক ভাড়ার ওউপর শতকরা ৩০ ভাগ রেয়াত দেয়া হবে। এছাড়াও রয়েছে পর্যটন করপোরেশনের হোটেল রেস্তোরায় আসা অতিথিদের জন্য বিদ্যমান খাদ্য তালিকায় কমপক্ষে একটি স্থানীয় খাদ্য অন্তর্ভুক্তকরণ ও সকালের নাস্তার তালিকায় একটি বিশেষ খাদ্য পরিবেশন করা হবে।  ঢাকা-চট্টগ্রাম-ঢাকাগামী সোনার বাংলা ট্রেনে পর্যটনের স্ন্যাক্স মেন্যুতে একটি বিশেষ আইটেম (সুস্বাদু সন্দেশ বা লাড্ডু) পরিবেশনসহ রজনীগন্ধার স্টিক বা চকলেট দিয়ে পর্যটকদের স্বাগত জানানো হবে।

এছাড়াও থাকছে কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকত পরিচ্ছন্ন রাখার জন্য ‘বীচ ক্লিনিং’ কর্মসূচী।

  • সর্বশেষ