শিরোনাম
◈ দেশে সারের সংকট নেই, তবু হট্টগোল কেন? ◈ ভেনিসে বাঁধনকে হেনস্তা-হামলা, অভিযুক্তদের কয়েকজনের পরিচয় শনাক্ত ◈ মক্কা চুক্তিতে ইরান: রাশিয়ার প্রস্তাবে নতুন নিরাপত্তা সমীকরণ ◈ বেনজীরকে ফেরাতে তৎপর সরকার, ২২ সেপ্টেম্বরের আগেই যাবে নতুন নথি : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভেনিসে বাঁধনের ওপর হামলা: মাদারীপুরে মনিরুলের বাড়িতে তালা ◈ নিজের স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি সাজিয়ে বিয়ে দিতেন স্বামী ◈ কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ◈ ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদান নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ◈ ব্যালন ডি’অর ২০২৬ এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, রয়েছেন যারা ◈ বিদেশি ঋণ শোধে নতুন রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৯, ০৪:৫৯ সকাল
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৯, ০৪:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জে জাপা নেতা আল জয়নাল গ্রেফতার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বহুল আলোচিত জাতীয় পার্টির (জাপা) বিতর্কিত নেতা আল জয়নালকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (২৪ এপ্রিল) দিনগত রাত ১২টার দিকে জেলা শহরের এস এম মালেহ রোডে বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এ খবর নিশ্চিত  করেছেন।

তিনি বলেন, স্বর্ণ ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি ফারুক বাদী হয়ে বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় সদর মডেল থানায় জমিজমা নিয়ে ২২ লাখ টাকা চাঁদা দাবির মামলা করেন। ওই মামলায় রাতে আল জয়নালকে গ্রেফতার করা হয়।

  • সর্বশেষ