শিরোনাম
◈ যে পাঁচ কারণে আটকে যেতে পারে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা : এনডিটিভির প্রতিবেদন ◈ সেন্ট মার্টিনে ১১ জেলের জালে ৮৬০ মাছ, বিক্রি হলো ১০ লাখ টাকায় ◈ ২০২৭ সালের ফেব্রুয়ারিতে চালু হচ্ছে মহেশখালীর এসপিএম, বছরে সাশ্রয় হবে ৮০০ কোটি টাকা ◈ আইএমএফের নতুন ঋণ কর্মসূচিতে যাচ্ছে বাংলাদেশ, জানুয়ারি-ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত: অর্থমন্ত্রী ◈ ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গিতে অসম্মান নয়, আন্তরিকতাই দেখেছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান, প্রতিদিন মিলতে পারে ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ◈ টাকার বিপরীতে কমল ডলার, পাউন্ড ও ইউরোর দাম, আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার ◈ ভারতের আকাশসীমায় চীনা সামরিক বিমানের অনুপ্রবেশ, সিকিমে ২০ মিনিট অবস্থান: নেপথ্যে কী? ◈ জামানত ছাড়াই ৫০ হাজার টাকা ঋণ দেবে ব্যাংক, আবেদন করা যাবে ঘরে বসেই ◈ চীনের গুয়াংজুতে ইনভেস্ট বাংলাদেশের প্রথম বিদেশি কার্যালয় চালু, বাড়বে চীনা বিনিয়োগ

প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০১৯, ০৬:৪৮ সকাল
আপডেট : ২৪ এপ্রিল, ২০১৯, ০৬:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পতেঙ্গায় নির্মিত হচ্ছে মরিচা প্রতিরোধী ও লবণ সহনীয় নতুন কন্টেইনার টার্মিনাল

মাকসুদা লিপি: আরো একটি কন্টেইনার টার্মিনাল নির্মাণ করছে চট্টগ্রাম বন্দর। পতেঙ্গায় চলছে এই টার্মিনালের কাজ। নির্মাণে প্রথমবারের মত ব্যবহার করা হচ্ছে, বিশেষভাবে তৈরি রড। যা মরিচা প্রতিরোধী ও লবণ সহনীয়। দেশে এ ধরনের রডের ব্যবহার এই প্রথম। যার যোগান দিচ্ছে শীর্ষস্থানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিএসআরএম। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা বলছেন, স্থাপনার স্থায়িত্ব বাড়াতেই এমন রড বানাচ্ছেন তারা।- চ্যানেল ২৪

কর্ণফুলির পাড়ে দ্রুতগতিতে এগিয়ে চলছে পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের কাজ। পণ্য ওঠানামায় সক্ষমতা বাড়াতে এই টার্মিনাল করছে চট্টগ্রাম বন্দর। এই টার্মিনালের জন্য তৈরি হচ্ছে জেটিসহ নানা অবকাঠামো। যার পুরোটাই তত্ত¡াবধান করছে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর।
সার্বিক এই কর্মযজ্ঞের বিশেষ দিক হচ্ছে, সবকটি স্থাপনা নির্মাণে ব্যবহার হচ্ছে বিশেষভাবে তৈরি রড। যা পানি ও লবনাক্ত আবহাওয়ায় থাকে মরিচামুক্ত। চট্টগ্রামে এই প্রথম কোন স্থাপনায় ব্যবহার হচ্ছে এমন রড। উপকূলীয় সব স্থাপনায় এমন রড ব্যবহার হলে, স্থায়ীত্বও কয়েকগুণ বাড়বে বলে মত বিশেষজ্ঞদের। কর্তৃপক্ষ বলছে, পতেঙ্গা টার্মিনাল নির্মিত হলে বন্দরে বছরে কন্টেইনার হ্যান্ডলিং বাড়বে চার লাখের বেশি।

  • সর্বশেষ