শিরোনাম
◈ এআই গণিতের সব সমস্যার সমাধান করে দিলে আমি রোমান্টিক উপন্যাস লিখব: চীনা গণিতবিদ দেং ইউ ◈ রাশিয়া-চীন ঘনিষ্ঠতায় বদলে যাচ্ছে শক্তির সমীকরণ, কী করবে যুক্তরাষ্ট্র? ◈ নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার আদাবরে, পাওয়া যায়নি দুই পা ◈ বিয়ের অনুষ্ঠানে নাচতে ডেকে নৌকায় দুই নৃত্যশিল্পীকে দলবদ্ধ ধর্ষণ ◈ লোহিত সাগরে উত্তেজনা: হুথিদের বিরুদ্ধে বড় অভিযানের কথা ভাবছে সৌদি ◈ পানি বণ্টন চুক্তি: কারিগরি দল গঠন, ভারতকে শিগগিরই জানাবে সরকার ◈ মাস্তা‌নের হা‌তে মে‌সির রেকর্ড ব্রেক   ◈ ব্রিকসের মঞ্চে চীনা প্রেসিডেন্টের কড়া বার্তা ◈ শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার (ভিডিও) ◈ পুলিশের ঊর্ধ্বতন ৫ কর্মকর্তাকে বদলি 

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৯, ০৯:০৭ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৯, ০৯:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনায় জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু

শরীফা খাতুন শিউলী, খুলনা: সারা দেশের মতো খুলনায়ও ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বেলা ১১টায় মহানগরীর স্কুল হেলথ ক্লিনিক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সপ্তাহের এবারের প্রতিপাদ্য ‘খাদ্যের কথা ভাবলে, পুষ্টির কথাও ভাবুন এবং পুষ্টি উন্নয়নের বুনিয়াদ’। খুলনা জেলা স্বাস্থ্য বিভাগের সহায়তায় জেলা পুষ্টি সমন্বয় কমিটি এই অনুষ্ঠানের আয়োজন করে।

আলোচনা সভায় অতিথিরা বলেন, সকলকে পুষ্টি ও মানসম্মত খাবার খেতে গ্রহণ করতে হবে। উৎপাদন থেকে শুরু করে খাবার টেবিল পর্যন্ত সকল খাদ্য ভেজালমুক্ত ও বিষমুক্ত রাখতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. রাশেদা সুলতানা। খুলনার সিভিল সার্জন ডা. এএসএম আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সারোয়ার আহমেদ সালেহীন, এনজিও প্রতিনিধি ডা. মোস্তাক আহমেদ এবং সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. সরাফাত হোসাইন। স্বাগত জানান ডেপুটি সিভিল সার্জন ডা. আতিয়ার রহমান শেখ। সভা পরিচালনা করেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ।

এর আগে খুলনা জেনারেল হাসপাতাল চত্ত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্কুল হেলথ ক্লিনিকে এসে শেষ হয়। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে।

  • সর্বশেষ