শিরোনাম
◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৯, ০৯:০৩ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০১৯, ০৯:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ-আরব আমিরাত ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে বঙ্গমাতা আন্তর্জাতিক গোল্ডকাপের প্রথম আসর (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ-আরব আমিরাতের মধ্যকার ম্যাচ দিয়ে আজ থেকে ঘরের মাঠে শুরু হচ্ছে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৯ গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মুখোমুখি হবে দল দুটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি, আরটিভি, নাগরিক টিভি ও রেডিও ভূমি। আজকের ম্যাচে অন্যতম ফেভারিট হয়ে মাঠে নামবে বাংলাদেশ।

টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশসহ ছয়টি দল অংশ নিচ্ছে। ‘এ’ গ্রুপে আছে মঙ্গোলিয়া, তাজিকিস্তান ও লাওস। ‘বি’ গ্রুপে সংযুক্ত আরব-আমিরাত ছাড়াও কিরগিজস্তানকে স্বাগত জানাবে বাংলাদেশ। দুই গ্রুপের সেরা দুই দল উঠবে সেমিফাইনালে, তারপর ফাইনাল।

প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশকে ‍টুর্নামেন্টের সবাই ফেভারিট ধরলেও যথেষ্ট সাবধান দলের অধিনায়ক মিসরাত জাহান মৌসুমি। তার মতে, সবাই বাংলাদেশকে ফেবারিট ভাবছে। এটা আমাদের জন্য বড় পাওয়া। কিন্তু পুরো ব্যাপারটিই আমাদের খেলে প্রমাণ করতে হবে।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সন্ধ্যায় মাঠে নামবে বাংলাদেশ। আমিরাতের কোচ হুরাইরা আল তাহেরি অবশ্য ফেবারিটরে প্রশ্নে উত্তর দিয়েছেন একটু অন্যভাবে, খেলা শুরু হলেই বোঝা যাবে কারা চ্যাম্পিয়ন।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ফুটবল দল : রুপনা চাকমা, মাহমুদা আক্তার, মাসুরা পারভিন, নার্গিস খাতুন, আঁখি খাতুন, শিউলি আজিম, মিসরাত জাহান মৌসুমী, শামসুন্নাহার, নিলুফার নিলা, নাজমা আক্তার, মারিয়া মান্ডা, মনিকা চাকমা, রত্না, মার্জিয়া, রাজিয়া খাতুন, সানজিদা আক্তার, সিরাত জাহান স্বপ্না, কৃষ্ণা রানী সরকার, শামসুন্নাহার, সাজেদা খাতুন, তহুরা খাতুন ও মোসাম্মাৎ সুলতানা।

  • সর্বশেষ