শিরোনাম
◈ কূটনীতিক পরিচয়ে ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সতর্ক করলো ঢাকার মার্কিন দূতাবাস ◈ পশ্চিমবঙ্গে মাদকের চেয়েও বিপজ্জনক বস্তু এখন গরুর মাংস ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১,৫৯৩ ◈ ফ্যাসিস্ট সরকারের আমলে ৬০ লাখের বেশি মিথ্যা মামলা হয়েছে: আইনমন্ত্রী ◈ ১৪ মাস পর ডলার বিক্রি শুরু করল বাংলাদেশ ব্যাংক ◈ স্পীকারের সঙ্গে ফ্রান্সের সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ : দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে সংসদীয় ককাস গঠনের ওপর গুরুত্ব ◈ ঢাকার দুই সিটিতে প্রার্থী প্রায় চূড়ান্ত—নির্দলীয় ভোটেও বিএনপি-জামায়াতের সমর্থনেই জমবে লড়াই ◈ ছাত্রদলের দুই ধারার দ্বন্দ্বে ইতি, একই মঞ্চে আমান–রিজভী: রাজনীতিতে নতুন বার্তা ◈ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত প্রতিবেদন ◈ উদ্বোধনী ম‌্যা‌চে ভারত-পা‌কিস্তান মু‌খোমু‌খি, সাফে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভুটান

প্রকাশিত : ২২ এপ্রিল, ২০১৯, ০৪:১৭ সকাল
আপডেট : ২২ এপ্রিল, ২০১৯, ০৪:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোয়ালমারীতে ২ শ্যালকের মারামারি ঠেকাতে গিয়ে ভগ্নিপতি খুন

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় শ্বশুরবাড়ি বেড়াতে এসে শ্যালকদের মারামারি ঠেকাতে গিয়ে লাঠির আঘাতে খুন হয়েছেন ভগ্নিপতি। রোববার দুপুরে উপজেলার চতুল ইউনিয়নের হাসামদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সেকেন্দার (৪০) জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার বাসিন্দা।

জানা গেছে, ৭ বছর আগে হাসামদিয়া গ্রামের মৃত জালাল মোল্যার মেয়ে রেখার সঙ্গে বিয়ে হয় সেকেন্দারের। প্রায় ১৫ দিন আগে সেকেন্দার পরিবার নিয়ে শ্বশুরবাড়ি বেড়াতে আসেন। রোববার দুপুরে রেখার দুই ভাই জাকির মোল্লা (৪০) ও রবিউল মোল্লা (৩০) পারিবারিক বিষয় নিয়ে সংর্ঘষে লিপ্ত হন। শ্যালকদের মারামারি ঠেকাতে গিয়ে লাঠির আঘাতে আহত হন সেকেন্দার। সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎসক ডা. সমিত্র সরকার সেকেন্দারকে মৃত ঘোষণা করেন।

বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. সহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ