শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে বাংলাদেশের রেকর্ড প্রবৃদ্ধি ◈ বন্যায় নিহতদের উৎসর্গ করে বাংলাদেশ-নেপাল ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ আগামী মা‌র্চে ◈ দরপত্রের শর্ত শিথিল, সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি কিনবে সরকার ◈ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত দুই দফায় আমন্ত্রণ জানিয়েছে: জয়সওয়াল ◈ ইরানের হামলায় মার্কিন ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রকাশ্যে এলো ছবি ◈ ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে ◈ স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামী বললেন—‘আমি আজ থেকে মুক্ত’ ◈ সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত ◈ ৫৬০ কিলোমিটার দূরত্ব কমিয়ে যেভাবে বাণিজ্য বদলে দেবে চীনের নতুন জলপথ ◈ একাদশে ভর্তির ফল প্রকাশ, ১৮ সেপ্টেম্বরের মধ্যে নিশ্চায়ন না করলে আবেদন বাতিল

প্রকাশিত : ১৯ এপ্রিল, ২০১৯, ০৮:৩৬ সকাল
আপডেট : ১৯ এপ্রিল, ২০১৯, ০৮:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের গণমাধ্যম স্বাধীন, বললেন তথ্যমন্ত্রী

ইউসুফ আলী বাচ্চু : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশের গণমাধ্যম বর্তমান সরকারের সময়ে স্বাধীনভাবে কাজ করতে পারছে। সংবাদ প্রচার করতে কোনো সেন্সরশিপের মধ্য দিয়ে যেতে হয় না।

একই সাথে 'বিশ্বে গণমাধ্যম স্বাধীনতা সূচকে বাংলাদেশ চার ধাপ পিছিয়েছে' ফ্রান্সের প্যারিস ভিত্তিক সাংবাদিকদের আন্তর্জাতিক সংগঠন রিপোর্টারস ইউইদাউট বর্ডার্সের (আরএসএফ) এর এমন প্রতিবেদনের সাথও তিনি ভিন্নমত প্রকাশ করেছেন।

শুক্রবার দুপুরে শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় রুপসী বাংলা জাতীয় ফটো প্রদর্শনী ও প্রতিযোগিতা এবং সম্মাননা প্রদান অনুস্থানে তিনি এ কথা বলেন।

স্বাধীন গণমাধ্যমের তালিকা থেকে বাংলাদেশ চার ধাপ নিচে নেমে গেছে এ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, 'প্রথম ১০ টি দেশের মধ্যে নেদারল্যান্ড, বেলজিয়ামও আছে। বেলজিয়ামে আমি পড়াশোনা করেছি। বহু বছর ছিলাম। ওখানে কোনো ভুল সংবাদ প্রচার করা হলে সেই পত্রিকাকে জরিমানা করতে হয়। নানান প্রতিকারমূলক ব্যাবস্থা নেওয়া হয়, জবাবদিহি করতে হয়।

ইংল্যান্ডের ১৫০ বছরের পুরোনো পত্রিকা নিউজ অব দা ওয়ার্ল্ড ভুল সংবাদ প্রচারের জন্য তাদের যে জরিমানা গুনতে হয়েছিলো, তারা তা দিতে পারেনি। পত্রিকা বন্ধ করে দিয়েছিলো তারা। আমাদের দেশে এমন কোনো ঘটনা এখন পর্যন্ত হয়নি। সুতরাং যে র‍্যাংকিং করা হয়েছে তার সাথে আমি একমত নই। তারা এটা কিসের ভিত্তিতে করেছে জানি না। বিভিন্ন সংস্থা এরকম জরিপ করে থাকে। দেখা যাবে অন্য কোনো সংস্থার জরিপে বাংলাদেশের চার ধাপ উন্নতি হয়েছে।'

তিনি বলেন, বাংলাদেশে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে। গণমাধ্যমের বিকাশ ঘটেছে। গত ১০ বছরে পত্রিকার সংখ্যা প্রায় ডাবল হয়েছে। টেলিভিশনের সংখ্যা তিন গুন হয়েছে। বাংলাদেশে কোনো সেন্সরের মধ্যে দিয়ে সংবাদ পরিবেশ করতে হয় না। সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার জন্য অনেক পদক্ষেপ নিয়েছে। ভবিষ্যতে আরও করবে।

খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে সাংবাদিকরা জানতে চাইলে আওয়ামীলীগের এই নেতা বলেন, 'সরকার এমন কোনো বেকায়দায় নেই যে, বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, প্যারোলে বা অন্য কোনোভাবে। তিনি আদালত কর্তৃক দন্ডিত হয়ে কারাগারে আছেন। তার মুক্তি পাওয়ার একমাত্র পথ হচ্ছে আইনের মাধ্যমে জামিন নিয়ে। প্যারোলের বিষয়টি হলো, যিনি বন্দি তিনি যদি আবেদন করেন তাহলে সরকার বিবেচনা করতে পারেন। কাউকে তো জোর করে প্যারোল দিতে পারে না। বিএনপি নেতারা কেনো যে অবান্তর কথা বলছেন আমার বোধগম্য নয়।'

শর্ত দিয়ে বিএনপি নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিবে, এরকম কোনো বিষয় নেই বলেও মন্তব করেন মন্ত্রী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী,  জাতীয় প্রেসক্লাবের ভরাপ্রাপ্ত সম্পাদক সাইফুল ইসলাম, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফা, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

  • সর্বশেষ