শিরোনাম
◈ ভিসা-অন-এরাইভালসহ ইন্দোনেশিয়াকে বাংলাদেশের ৫ প্রস্তাব ◈ আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার পথ কতটা খোলা? ◈ প্রিজন ভ্যান থেকে পিচ্চি রাজার পালানোর সিসিটিভি ফুটেজে যা দেখা গেলো ◈ সৌদি-হুতি সংঘাতে পাকিস্তান-তুরস্কের সেনা, কতটা জড়াবে ইয়েমেন যুদ্ধে আর কতদিন থাকতে পারবে পাকিস্তান? ◈ বিশ্বজুড়ে কোথায় কোথায় মার্কিন বোমারু বিমান মোতায়েন থাকে? যা জানাগেল ◈ তিন বছর পর ফের বৈঠকে বাংলাদেশ-ভারত, দিল্লি যাচ্ছেন ১০ কর্মকর্তা: বাণিজ্য সম্পর্ক জোরদারে নতুন উদ্যোগ ◈ বাংলাদেশে গাড়ি কারখানা করবে টয়োটা, ২০২৭ সালে শুরু হবে নির্মাণকাজ ◈ কিউ-ক্যাশে সেবা ব্যাহত: ৩০ ব্যাংকের কার্ড ও ডিজিটাল সেবা দ্রুত চালুর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ◈ ৫০ বছরের কম বয়সীদের মধ্যে ৭ ধরনের ক্যানসার বাড়ছে, গবেষণায় উদ্বেগজনক তথ্য ◈ মেসির বিদায়ী ম্যাচেও কেলেঙ্কারি, এএফএর বিরুদ্ধে ‘অর্থলোভী’ কর্মকাণ্ডের অভিযোগ!

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০১৯, ১০:২৯ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৯, ১০:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আহমদ শরীফের চিকিৎসায় ৩৫ লাখ টাকা অনুদান প্রধানমন্ত্রীর

মহিব আল হাসান : বাংলাদেশের শক্তিমান খলঅভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি আহমেদ শরীফ ও তার স্ত্রীর উন্নত চিকিৎসার জন্য ৩৫ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী তার কার্যালয়ে অভিনেতা আহমেদ শরীফের হাতে এ অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুদানের চেক গ্রহণের পর অভিনেতা আহমেদ শরীফ প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, প্রধানমন্ত্রী সংস্কৃতি বান্ধব একজন সরকার। তিনি সবসময় শিল্পীদের পাশে থেকে সাহয্য করেছেন। এই সরকার বর্তমান চলচ্চিত্রের উন্নয়নের সার্থে বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছেন। আমি সরকারের প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করছি। সরকার অসহায় শিল্পীদের জন্য যেভাবে পাশে দাঁড়ান আসলে আমাদের মতো শিল্পীদের জন্য তা গর্বের।

উল্লেখ্য, আহমেদ শরীফ েএকজন বাংলাদেশি খল অভিনেতা । সুভাষ দত্ত পরিচালিত ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’ সিনেমার মাধ্যমে পর্দায় নায়ক হিসেবে যাত্রা শুরু করেন। এরপর ১৯৭৬ সালে দেলোওয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘বন্দুক’ ছবিতে অভিনয়ের মাধ্যমে প্রথম খলনায়ক এর ভূমিকায় অভিনয় করেন। প্রায় আট শতাধিক সিনেমায় অভিনয় করা এ অভিনেতা জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ পেয়েছেন অসংখ্য পুরস্কার। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি আহমেদ শরীফ টেলিভিশনের জন্য কিছু নাটক-টেলিফিল্ম পরিচালনা করেন।

তার উল্লেযোগ্য সিনেমার মধ্যে আছে, ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘ক্ষতিপূরণ,’ ‘মহানায়ক,’ ‘শাস্তি,’ ‘বাদশাসহ অসংখ্য সিনেমায় তিনি সুনাম কুড়িয়েছেন।

  • সর্বশেষ