শিরোনাম
◈ মোংলা বন্দরে রাজস্ব আয়ে নতুন রেকর্ড, এক বছরে আয় ৩,৮৭৯ কোটি টাকা ◈ রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ◈ গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, পুলিশি ব্যবস্থা দেখে সিদ্ধান্ত: স্পিকার ◈ জাতিসংঘে উচ্চপর্যায়ের বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ এশিয়ান গেমসে বাংলাদেশ ব্রোঞ্জ পদক নি‌শ্চিত কর‌লো ◈ বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা জোরদারে তাগিদ তারেক রহমানের ◈ জাতিসংঘের কার্যকারিতা ফেরানো ও নিরাপত্তা পরিষদ সংস্কারে জোর খলিলুর রহমানের ◈ ঢাকার সঙ্গে সব দ্বিপক্ষীয় বিষয়ে আলোচনায় প্রস্তুত নয়াদিল্লি ◈ জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ভুটান-মালদ্বীপের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক ◈ ইরানকে ‘নরকে ঠেলে’ দেওয়ার হুমকি, কিউবার শাসনব্যবস্থার পতনের ঘোষণা ট্রাম্পের

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০১৯, ১০:৩২ দুপুর
আপডেট : ১৮ এপ্রিল, ২০১৯, ১০:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গ্যাসের প্রেসার নিয়ে প্রতারণা করছে তিতাস, বললেন স্থপতি মোবাশ্বের

মুসবা আলিম তিন্নি : তিতাসের দুর্নীতি প্রসঙ্গে স্থপতি মোবাশ্বের হোসেন বললেন, ক্যাবের পক্ষ থেকে তিতাসের বিরুদ্ধে প্রথম কেসটা তিনিই করেছিলেন। যার জন্য জনগণকে প্রতি মাসে ৩১ থেকে ৩৬ কোটি টাকা দিতে হচ্ছে না দামবৃদ্ধির কেসটার ফলে। পরবর্তিতে কেস হলো দুর্নীতি ও আরো অনেক বিষয়ে ।

এন টিভির এই সময় টকশোতে তিনি আরো বলেছেন, সম্প্রতি কেসটা যখন কোর্টে উঠলো তখন দামবৃদ্ধি করার যে কাজটি চলছিলো তার পরিপ্রেক্ষিতে সমস্ত কাগজপত্র ও তথ্যাদি দেখার পর বিচারকদ্বয় একটি সুন্দর কথা বলেছিলেন, তিতাসের দুর্নীতি যদি ৫০ ভাগ কমানো যায় তাহলে বহুদিন তিতাসের মূল্যবৃদ্ধির কোনো প্রয়োজন হবে না। সবচেয়ে ক্ষমতাধর প্রতিষ্ঠান দুদক জানালো, তিতাসের গ্যাসের অপচয় অকল্পনীয়।গ্যাসের যে পরিমাণ প্রেসার থাকার কথা সেটা জনগণকে দিচ্ছে না। অর্থাৎ সরকারের একটা প্রতিষ্ঠান জনগণের সঙ্গে জালিয়াতি করে আসছে।

  • সর্বশেষ