শিরোনাম
◈ দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম জিতে ইতিহাস গড়লেন জার্মা‌নির আ‌লেকজান্ডার জভেরেভ ◈ ইংল‌্যা‌ন্ডে ভরাডুবির পর জোড়া শাস্তিও পেলো পাকিস্তান ক্রিকেট দল ◈ ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত ◈ আর্থিক খাতের স্থিতিশীলতায় ১,২৭৬ কোটি টাকার প্রকল্প ◈ নতুন পে-স্কেলের গেজেট নিয়ে উদ্বেগ, খসড়া এখনো আইন মন্ত্রণালয়ে যায়নি ◈ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ মৃত্যু, চলতি বছরে প্রাণ গেল ১৫৭ জনের ◈ ৭ ধাপে ইউপি নির্বাচন, ৮০ উপজেলায় ভোট শুরু ১২ নভেম্বর ◈ সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ◈ সুটকেসে নারীর খণ্ডিত মরদেহ, উদঘাটন হলো হত্যার রহস্য ◈ ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে এগিয়ে নেবে: মার্কিন রাষ্ট্রদূত

প্রকাশিত : ১৭ এপ্রিল, ২০১৯, ১২:১৩ দুপুর
আপডেট : ১৭ এপ্রিল, ২০১৯, ১২:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিসিক মেয়র আরিফ বলেন, মতামতের ভিত্তিতে ট্যাক্স সহনীয় করা হবে

সাত্তার আজাদ : সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেট সিটি কর্পোরেশনের আর্থিক সচ্ছলতা সর্বোচ্চ বিবেচনায় নিয়ে রিভিউ বোর্ডের মাধ্যমে ট্যাক্স প্রদানকারীর মতামতের ভিত্তিতে তা সহনীয় পর্যায়ে নিয়ে আসা হবে।

মঙ্গলবার সকালে শোভাযাত্রা ও ট্যাক্স মেলার উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এসময় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান পরিষদ জনগণের চাহিদা, প্রত্যাশা ও সামর্থের দিক বিবেচনা করে সকল সিদ্ধান্ত গ্রহণ করবে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই রিভিউ আবেদন করলে বোর্ড জনগণের আর্থিক সঙ্গতি বিবেচনা ও তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে।

‘হোল্ডিং ট্যাক্স পরিশোধ করুন নগর উন্নয়নে আবদান রাখুন’ স্লোগানকে সামনে রেখে হোল্ডিং ট্যাক্স পক্ষ (১৬-৩০ এপিল) উদযাপন উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনের আয়োজনে নগরীতে শোভাযাত্রাও বের করা হয়।

শোভাযাত্রাটি নগর ভবন থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগর ভবনে গিয়ে শেষ হয়। সিলেট সিটি করপোরেশন ১৬ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত হোল্ডিং ট্যাক্স পক্ষ উদযাপন করবে।

শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর শান্তনু দত্ত সন্তু, কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, সচিব মোহাম্মদ বদরুল হক, প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আলী আকবর, নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, হিসাব রক্ষণ কর্মকর্তা আ ন ম মনছুফ, কর কর্মকর্তা মো. রমিজ উদ্দিন, এসেসর চন্দন দাশ, সহকারী কর কর্মকর্তা আপ্তাব আলী, সহকারী কর কর্মকর্তা আক্তার সিদ্দিকী, সহকারী কর কর্মকর্তা মাহবুব আলম প্রমুখ।

উল্লেখ্য, সিলেট সিটি কর্পোরেশন প্রাঙ্গনে পক্ষকালব্যাপী এ মেলায় হোল্ডিং করদাতাগণ খুব সহজেই বিশেষ ছাড়/ রিবেট গ্রহণ পূর্বক হোল্ডিং ট্যাক্স পরিশোধ, কর কমানো (রিভিউ) ও হোল্ডিং ট্যাক্স সংক্রান্ত যে কোনো সেবা গ্রহণ করতে পারবেন।

  • সর্বশেষ