শিরোনাম
◈ চীনকে মোকাবিলায় মেগা বাঁধ নির্মাণের পরিকল্পনা ভারতের, যে কারণে প্রতিবাদ করছে অরুণাচলের তরুণ প্রজন্ম ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে ◈ নতুন বেতনকাঠামো: ১ নভেম্বর বকেয়াসহ বেতন পাবেন যারা, বঞ্চিত হবেন অনেকেই ◈ ইশরাকের আলোচিত মাদকবিরোধী অভিযানের পর গেন্ডারিয়ার ঘুন্টিঘরে অবৈধ স্থাপনা উচ্ছেদ ◈ মুক্তিযোদ্ধার দাফনে বাধা, আইজিপির বক্তব্য ও অস্বাস্থ্যকর খাবার নিয়ে যা বললেন তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ পুতিনের প্রাসাদ ঘিরে নতুন ১৫টি আকাশ প্রতিরক্ষা টাওয়ার, নিরাপত্তায় ৫০ স্থাপনা ◈ ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় হঠাৎ বিদ্যুৎ বিপর্যয়, কারণ নিয়ে ধোঁয়াশা ◈ ফসফরিক অ্যাসিড সংকটে ৪ মাস ধরে বন্ধ ডিএপি সার কারখানা, মাসে লোকসান ১৫ কোটি টাকা ◈ বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কে অন্তঃসত্ত্বা, দেড় লাখ টাকায় নবজাতক বিক্রির অভিযোগ, শিশুসহ উদ্ধার ৪ ঘণ্টায় ◈ ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের, ১৯৯৩ সালের ঘটনা ঘিরে বিতর্ক

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০১৯, ০৬:১৩ সকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০১৯, ০৬:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামের শিক্ষার্থীদের জন্য ১০টি বাস উপহার দিলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের জন্য ‘স্টুডেন্ট বাস সার্ভিস’ চালু করছে সরকার। এ লক্ষ্যে প্রাথমিকভাবে ১০টি বিআরটিসি বাস বরাদ্দ দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সূত্র: বাংলানিউজ টোয়েন্টিফোর

প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মো. তোফাজ্জ্বল হোসেন মিয়ার সই করা এক চিঠিতে এ নির্দেশনার কথা জানানো হয়। চিঠিতে জেলা প্রশাসক এবং জেলা শিক্ষা অফিসারের সঙ্গে সমন্বয় করে ‘স্টুডেন্ট বাস সার্ভিস’ চালু করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসন সূত্র জানান, গত বছর নিরাপদ সড়ক আন্দোলনের সময় চট্টগ্রামের শিক্ষার্থীরা স্টুডেন্ট বাস সার্ভিস চালুসহ ৯ দফা দাবি তুলে ধরেন। ওই সময় জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত পোষণ করে এসব দাবি দ্রুত পূরণের আশ্বাস দেন।

চলতি বছরের ২০ মার্চ দাবি পূরণের অগ্রগতি নিয়ে জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের সঙ্গে পুনরায় বৈঠক করেন শিক্ষার্থীরা। বৈঠকে জেলা প্রশাসক শিক্ষার্থীদের দাবি পূরণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। এ সময় দ্রুত স্টুডেন্ট বাস সার্ভিস চালু করতে জেলা প্রশাসকের সহযোগিতা চান শিক্ষার্থীরা।

এরই প্রেক্ষিতে শিক্ষার্থীদের জন্য বিআরটিসি বাস বরাদ্দের অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে চিঠি দেন জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন। এরপর চট্টগ্রাম নগরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতের জন্য ১০টি বিআরটিসি বাস বরাদ্দ দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন জানান, শিক্ষার্থীরা আমাদের সন্তানতুল্য। তাদের নিরাপদ যাতায়াতের জন্য বিআরটিসি বাস বরাদ্দের অনুরোধ জানিয়ে গত মাসে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী কার্যালয়ে আমরা চিঠি দিই। চিঠির প্রেক্ষিতে শিক্ষার্থীদের জন্য ১০টি বিআরটিসি বাস বরাদ্দ দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী।

তিনি জানান, প্রধানমন্ত্রী কার্যালয় থেকে দ্রুত এসব বাস বরাদ্দের নির্দেশনা দেওয়া হয়েছে। বাস পেলে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে স্কুলে যাতায়াতের সময়সূচি অনুযায়ী স্টুডেন্ট বাস সার্ভিস চালু করা হবে।

  • সর্বশেষ