শিরোনাম
◈ ডিসেম্বরে শীতকালীন অবকাশে লম্বা ছুটি পাচ্ছে শিক্ষার্থীরা ◈ চট্টগ্রামে ঢাকাগামী ট্রেনের বগিতে আগুন, যাত্রী না থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গেল ◈ গ্যাস সংকট মোকাবিলায় ৭ কূপ খনন করছে সরকার, মার্চের মধ্যে দৈনিক সরবরাহ বাড়তে পারে ৯১ মিলিয়ন ঘনফুট ◈ পাইপলাইন মেরামতে দক্ষিণ কেরানীগঞ্জ-জিনজিরাসহ ৭ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা ◈ তূর্যের মৃত্যুতে শোক রাশেদ খাঁনের, শারমিনের প্যারোলে মুক্তিতে সরকারের বাধা ছিল না ◈ পূর্বধলায় যুবদল নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ, সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের চার বাড়িতে হামলা-আগুন ◈ সোমালিয়া উপকূলে মাঝ সমুদ্রে বাণিজ্যিক জাহাজে জলদস্যুদের সশস্ত্র হামলা, নিরাপদ কক্ষে নাবিকরা ◈ রাজধানীতে এক রাতে তিন বাসে আগুন, মিরপুরের দুই স্থান ও দৈনিক বাংলা মোড়ে অগ্নিসংযোগ ◈ মোল্লাহাটে আবুল খায়ের সেতুতে আওয়ামী লীগ-বিএনপি মুখোমুখি, ধাওয়া-পাল্টা ধাওয়া; পুলিশের ফাঁকা গুলি ◈ কুমিল্লার চৌদ্দগ্রামে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, মহাসড়কে যান চলাচল বন্ধ (ভিডিও)

প্রকাশিত : ১৬ এপ্রিল, ২০১৯, ০৪:১৫ সকাল
আপডেট : ১৬ এপ্রিল, ২০১৯, ০৪:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপ দলে জায়গা পেয়ে গর্বিত শঙ্কর

স্পোর্টস ডেস্ক: গতকাল সোমবার আসন্ন ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করছে। সেই স্কোয়াডে পেয়েছেন বিজয় শঙ্কর। ভারতের গত দুই সিরিজ, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে, ভালো খেলার ফলস্বরূপই বিশ্বকাপের দলে জায়গা করে নিয়েছেন তিনি। দলে জায়গা পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন এই অলরাউন্ডার।

যদিও ২৮ বছর বয়সী এই পেস বোলিং অলরাউন্ডার অবশ্য খুব সহজেই দলে আসেননি। এক্ষেত্রে তাকে লড়াই করতে হয়েছে আম্বাতি রাইডুর সাথে। কিছুদিন আগেও মনে করা হচ্ছিল রাইডুর থাকবেন চূড়ান্ত একাদশে কিন্তু শেষ পর্যন্ত দেখা গেলো বিজয়ের ওপরেই ভরসা রেখেছেন নির্বাচকরা।

বিসিসিআইয়ের এক প্রতিনিধি বলেন, ‘আমরা রাইডুকে বেশ কয়েকবার সুযোগ দিয়েছি। কিন্তু শঙ্করও নিজেকে তিন বিভাগেই প্রমাণ করেছে। সে ভালো ব্যাটিং পারে, পরিস্থিতি অনুযায়ী বোলিংও করতে পারে। আবার ফিল্ডার হিসেবেও সে চমৎকার করে।’

বিশ্বকাপের স্কোয়াডে সুযোগ পেয়ে আবেগেপ্লুত বিজয় অকপটেই স্বীকার করেছেন যে তার একদিনের স্বপ্নটা সত্যি হয়েছে। এই অলরাউন্ডার তার অনুভূতি প্রকাশ করে বলেন, ‘আমি সত্যিই খুব গর্বিত। আমার স্বপ্নটা সত্যি হয়েছে। সানরাইজার্স হায়দরাবাদের দলে বিশ্বকাপজয়ী কিছু খেলোয়াড় আছে। আমি তাদের সাথে কথা বলেছি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা ও জয়ের অনুভূতি নিয়ে। তাদের কাছে থেকে অনেক কিছুই জেনেছি। শিখেছি এতো বড় আসরে কীভাবে চাপ সামলে খেলতে হয়।’

  • সর্বশেষ