শিরোনাম
◈ হামের উপসর্গে আরও ৮ শিশুর প্রাণহানি, হাসপাতালে ভর্তি প্রায় ৯৮ হাজার ◈ ৪ প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে— শফিকুর রহমানের প্রশ্ন ◈ জিয়াউর রহমান হত্যায় জড়িত ৪৫ বছর ধরে পলাতক মেজর মোজাফফর আটক ◈ নারী-শিশুর অধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ রায় দিল হাইকোর্ট ◈ সব স্কুল ও কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা ◈ ভবিষ্যতের যুদ্ধ সফটওয়্যার ও এআইয়ের, প্রস্তুত হচ্ছে ইউরোপ ◈ আন্দোলনে অনেকেই পরীক্ষার্থী নন, সরকারকে বিব্রত করতে ঘোলা পানিতে মাছ শিকার করছে কিছু মহল: স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ একজনকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু ◈ পানি নেমেছে, বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিহ্ন: দুর্ভোগে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্যাঞ্চল (ভিডিও) ◈ সবুজায়নে নতুন উদ্যোগ, পরিবেশ রক্ষায় দেশজুড়ে ১১ লাখ গাছ লাগাবে বাংলাদেশ সেনাবাহিনী

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০১৯, ০৯:৩১ সকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০১৯, ০৯:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোহামেডানকে সহজভাবে নিচ্ছেন না রূপগঞ্জের কোচ আফতাব

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জমজমাট লিগে ঘরোয়া লিগ ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। চলমান লিগের প্রথম পর্ব শেষে আগামী ১৫ তারিখ থেকে শুরু হবে দ্বিতীয় পর্ব সুপার লিগ। প্রথম রাউন্ডায়ে ঐতিহ্যবাহী দল মোহামেডানের বিপক্ষে খেলবে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দল লিজেন্ডস অব রূপগঞ্জ। সুপার সিক্সে খুঁড়িয়ে খুঁড়িয়ে ওঠা দল মোহামেডানকে হালকাভাবে নিচ্ছেন না দুর্দান্ত ছন্দে থাকা রূপগঞ্জের কোচ আফতাব আহমেদ।

শুধু মোহামেডান নয়, যে কোন দলের বিপক্ষেই সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে আফতাবের দল। ডিপিএলের গ্রুপ পর্বে মোহামেডানের বিপক্ষে জয় তুলে নিয়েছিল আফতাব আহমেদের দল। প্রাইম ব্যাংকের বিপক্ষে ম্যাচ বাদে সবগুলো ম্যাচেই জয় নিয়ে মাঠ ছেড়েছে রূপগঞ্জ।

পক্ষান্তরে, এগারো ম্যাচে ছয় জয় নিয়ে টেবিলে ছয় নম্বরে থেকে সুপার লিগ নিশ্চিত করেছে মোহামেডান। তবুও মোহামেডানের বিপক্ষে সুপার লিগের ম্যাচটিকে সহজভাবে নিতে নারাজ আফতাব। শনিবার মিরপুরে একাডেমী মাঠে দলকে নিয়ে অনুশীলনে ব্যস্ত সময় কাটিয়েছেন আফতাব। অনুশীলন শেষে সাংবাদিকের সাথে আলাপকালে তিনি বলেন, ‘ম্যাচটি সহজভাবে দেখার নেয়ার সুযোগ নেই, এতে কোনও সন্দেহ নেই। কারণ আপনি দেখেন আমি উত্থান-পতনের ব্যাপারে একমত। কিন্তু চিন্তা করেন তারা এমনই একটি দল যারা যেকোনো সময় ধস নামিয়ে দিতে পারে। এরা এমন একটি দল আপনি যদি একটুও হালকাভাবে নেন আপনাকে আর দাঁড়াতে দিবে না। সুতরাং আমাদের কোনও সুযোগই নেই কাউকে হালকাভাবে নেয়ার।’

তিনি আরো বলেন, ‘এমনকি আমি শেষ ম্যাচেও বলেছি যে আবাহনীর সাথে ম্যাচ জেতার পরে যখন উত্তরার সাথে খেলেছি সেখানেও আবাহনীর সাথে যে চেষ্টা ছিলো একই চেষ্টা ছিলো উত্তরার বিপক্ষে। আমরা প্রত্যেকটি ম্যাচেই একই ধরণের চেষ্টা নিয়ে খেলবো। এমনকি আমরা যদি প্রথম তিনটি ম্যাচ জিততেও পারি এরপরেও বাকি দুই ম্যাচে আমাদের গা ছাড়া ভাব হওয়ার কোনও সুযোগ নেই।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়