শিরোনাম
◈ আজও উত্তপ্ত মিরপুর, পুলিশ-শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকদের বিক্ষোভ, ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ◈ বাজারে কমছে সবজি, ডিম ও মুরগির দাম ◈ তৃতীয় টার্মিনাল নিয়ে জাপানের কঠিন শর্ত মেনে নিল বাংলাদেশ ◈ মাটির নিচেই গোটা গ্রাম, ২০০ বছরের পুরোনো বাড়িতে আজও বসবাস করছেন হাজারো মানুষ! ◈ ৩৫৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে কি না, জানতে চাইল পুলিশ সদর দপ্তর ◈ দাঙ্গা নিয়ন্ত্রণ ও জনশৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে তুরস্কের বিশেষজ্ঞ দল ◈ রাজনৈতিক দলগুলোর এত টাকা আসে কোথা থেকে, দল চালাতে কত টাকা লাগে: টিআইবির গবেষণা ◈ কাঙ্ক্ষিত দামে বিক্রি না হওয়ায় আবুধাবিতে ফেরত যাচ্ছিল ৪ কোটি ৯১ লাখ টাকার স্বর্ণের ডিম, আটক ৬টি ◈ ওয়ারীতে বাসায় কুশ চাষ ও মাদক সরবরাহ, যুক্তরাষ্ট্রফেরত ২২ বছর বয়সী তৌসিফ গ্রেপ্তার

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০১৯, ০৩:৩২ রাত
আপডেট : ১৩ এপ্রিল, ২০১৯, ০৩:৩২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিবার কল্যাণ পরিদর্শিকাদের দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার দাবি মাঠকর্মীদের

সুমন পাইক : বেতন বৈষম্য দুর করে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার দাবি জানিয়েছেন পরিবার কল্যাণ পরিদর্শিকারা। শুক্রবার রাজধানীর বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) মিলনায়তনে বাংলাদেশ পরিবারকল্যাণ পরিদর্শিকা সমিতির প্রতিনিধি সভায় এই দাবি জানানো হয়। সভায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক ডা. মোহাম্মদ শরীফ বলেন, হোমিওপ্যাথি ডোজে নয়, অ্যালোপ্যাথি ডোজ দিয়ে কঠোর আন্দোলন করে দাবি আদায় করতে হবে।

বাংলাদেশ পরিবার কল্যাণ পরিদর্শিকা সমিতির দাবিগুলো হল-এফডব্লিউভি পদের নিয়োগ বন্ধ করে এইচএসসি পাস শিক্ষাসহ বেসিক ট্রেনিং ৩৬ মাস কোর্স চালু করা ও ডিপ্লেমা ডিগ্রি প্রদানের ব্যবস্থা। এফডব্লিউভি ধারীদের তৃতীয় শ্রেণি থেকে দ্বিতীয় শ্রেণিতে উন্নীতকরণ। বেতন বৈষম্যদূরীকরণ। অঞ্চলভিত্তিক বৈষম্যদূরীকরণ। সিলেকশন গ্রেড চালু। পদোন্নতি। নিয়োগ বিধি প্রণয়ন। ২০০৮ সালের ১১ ক্যাটাগরির পদ সংরক্ষণ করা। শ্রম আইন বর্হিভূত সাত দিন ২৪ ঘণ্টা অন ডিউটি নিয়ম বাতিল করা। আই সেন্টারগুলোতে ডিপ্লোমা মিডওয়াইফ ট্রেনিং চালু করা।

আগামী এক মাসের মধ্যে দাবি মেনে নিতে সরকারের প্রতি আহবান জানান বাংলাদেশ পরিবার কল্যাণ পরিদর্শিকা সমিতির সভাপতি জেবুন নাহার আক্তার। এ সময়ের মধ্যে দাবি মানা না হলে কঠের কর্মসূচি দেয়া হবে বলেও ঘেষণা দেন তিনি।

প্রধান অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর (উপকরণ ও সরবরাহ) অতিরিক্ত সচিব মো. আব্দুল মালেক। আরো উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা চিকিৎসক সমিতির মহাসচিব ডা. মো. মুনীরুজ্জামান সিদ্দীকী, মো. মোজাম্মেল হক ও বাংলাদেশ পরিবার পরিকল্পনা অফিসার সমিতি পরিচালক (নিরীক্ষা) ও সভাপতি মো. হানিফুর রহমান, বাংলাদেশ পরিবারকল্যাণ পরিদর্শিকা সমিতির মহাসচিব নুরজাহান, মাঠকর্মী সমিতির সভাপতি ফিরোজ, এডিকড (সমন্বয় পরিচালনা) মতিউর রহমান প্রমুখ। পরিবারকল্যাণ পরিদর্শিকা সমিতির সাড়ে ৭ হাজার প্রতিনিধি বিভিন্ন জেলা থেকে অংশ নেন।

  • সর্বশেষ