শিরোনাম
◈ সৌদি আরবের মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ‘রাজনৈতিক বার্তা দিতেই অংশগ্রহণ’, বললেন বিরোধীদলীয় চিফ হুইপ ◈ কলকাতার আগুনে প্রাণহানি: ‘যা যা করার আছে, নিশ্চয়ই করব’ ◈ পেছনের পর এবার সামনেও নম্বর প্লেট, মোটরসাইকেলে আসছে নতুন নিয়ম ◈ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, সংসদে ভোট দিলেন তারেক রহমান ও মির্জা ফখরুল ◈ লা লিগায় দারুণ সূচনা  অ্যাটলেটিকো মাদ্রিদের ◈ ১৯৯১ সালের উত্তেজনা এবারও কি ফিরবে? ◈ কক্সবাজারের ২১৪ কোটি টাকার আইকনিক রেলস্টেশন ৩ বছরেও চালু হয়নি, নষ্ট হচ্ছে অবকাঠামোও সরঞ্জাম ◈ বঙ্গভবন থেকে বিদায় নিলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ ◈ ব্যালট পেপারসহ ভোটের সামগ্রী নিয়ে সংসদের পথে ইসি

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০১৯, ১১:৩৬ দুপুর
আপডেট : ১০ এপ্রিল, ২০১৯, ১১:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেয়েরাই একদিন কাবাডিতে বিশ্ব জয় করবে বললেন ডিআইজি হাবিব

ইসমাঈল ইমু : পুলিশ সদর দফতরের ডিআইজি হাবিবুর রহমান বলেছেন, জাতীয় খেলা কাবাডির গৌরব ফেরাতে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করছে। প্রধানমন্ত্রী একজন ক্রীড়া বান্ধব মানুষ। যে কারনে বাংলাদেশের কাবাডি, ফুটবল, ক্রিকেট খেলা বহিবিশ্বে ইতিমধ্যে সমাদৃত হয়েছে।

বুধবার সুলতানা কামাল মহিলা ক্রীড়া সংস্থার মাঠে অনুষ্ঠিত আন্তজেলা মহিলা কাবাডির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সর্বক্ষেত্রে তারা নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম হচ্ছেন। ক্রীড়া জগতেও বাংলাদেশের কিশোরী, তরুনী ও যুবতী- মহিলারা পিছিয়ে নেই। আমরা কাবাডি ফেডারেশনও প্রধানমন্ত্রীর পদাঙ্ক অনুসরন করে মহিলা কাবাডিকে উৎসাহিত করছি। এক্ষেত্রে দেশের প্রত্যন্ত অঞ্চলে মেয়েরাও জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পাচ্ছে।

প্রতিযোগিতায় ১৯ টি জেলা থেকে ২২৮ জন খেলোয়াড় অংশগ্রহন করে। দলগুলো হচ্ছে ঢাকা, গোপালগঞ্জ, হবিগঞ্জ, রংপুর, বরিশাল, নড়াইল, কিশোরগঞ্জ, গাজিপুর, জামালপুর, ময়মনসিংহ, রাঙামাটি, চাপাইনবাবগঞ্জ, ফরিদপুর, নারায়নগঞ্জ, গাইবান্ধা, মাদারীপুর, কুমিল্লা, বগুড়া ও রাজবাড়ি জেলা। গতকালের খেলায় নড়াইল জেলা ০২-০০ পয়েন্টে ফরিদপুর জেলাকে, রাঙামাটি জেলা ০২-০০ পয়েন্টে ময়মনসিংহ জেলাকে, জামালপুর জেলা কুমিল্লা জেলার সাথে ওয়াকওভার পেয়ে এবং রংপুর জেলা ২৭-২১ পয়েন্টে গোপালগঞ্জ জেলাকে পরাজিত করে।

মহিলা ক্রীড়া সংস্থার সহসভানেত্রী আঞ্জুমান আরা আকসির সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জাতীয় ক্রীড়া পরিষদের সহকারী পরিচালক (ক্রীড়া) সৈয়দা তাসলিমা আক্তার। এছাড়া সংস্থার কাবাডি সাব কমিটি আহবায়ক পিরোজা করিম নেলীসহ সংস্থার কার্যনির্বাহী সদস্যরা ও আমন্ত্রিত গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়