শিরোনাম
◈ নিজের গ্যাস মাটির নিচে রেখে এলএনজি আমদানির মাফিয়াতন্ত্র: জ্বালানি খাতের অন্ধকার চিত্র(ভিডিও) ◈ তারেক রহমান ব্রিকসও এড়িয়ে যেতে পারেন ◈ ফ্লাইওভারে উঠতে গিয়ে বিপাকে পিংক বাস, এগিয়ে এলেন পুরুষচালক ◈ শ্রীলঙ্কার বিপক্ষে গল টে‌স্টে বড় জয় ভারতের ◈ প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট ৬৬ দশমিক ৩ শতাংশ মানুষ: ডপলার রিসার্চের জরিপ ◈ ৪ দিন খাবার ও পানি ছাড়া সাগরে ভাসছিলেন ৩০০ মার্কিন সেনা, অতঃপর... ◈ রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোটদান নিয়ে ইসির ৯ নির্দেশনা ◈ ১৩ পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন ◈ মিয়ানমারের বিবৃতি কি রোহিঙ্গা সংকট আরও জটিল করে তুলল? ◈ সাশ্রয়ী দামে স্মার্টফোন দিতে সরকারের নতুন পরিকল্পনা

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০১৯, ০৬:৫৮ সকাল
আপডেট : ১০ এপ্রিল, ২০১৯, ০৬:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উপজেলা নির্বাচন, দ্বিতীয়- চতুর্থ ধাপের ট্রাইব্যুনাল গঠন

ইউসুফ বাচ্চু : প্রথম ধাপের পর এবার দ্বিতীয় থেকে চতুর্থ ধাপে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে সংক্ষুব্ধদের সুবিচার নিশ্চিত করতে নির্বাচনী ও আপিল ট্রাইব্যুনাল গঠন করছে নির্বাচন কমিশন ( ইসি ) ।

যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালত নিয়ে গঠন করা হয়েছে নির্বাচনী ট্রাইব্যুনাল। আর জেলা ও দায়রা জজকে নিয়ে গঠন করা হয়েছে আপিল ট্রাইব্যুনাল। ৮৭ উপজেলায় ভোট হয়েছে গত ১০ মার্চ । ১৮ মার্চ দ্বিতীয় ধাপে ১২৪ উপজেলায় , ২৪ মার্চ তৃতীয় ধাপে ১২৭ উপজেলায় এবং চতুর্থ ধাপে ৩১ মার্চ ১২২ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ।

আইন অনুযায়ী , ট্রাইব্যুনাল গঠনের ৩০ দিনের মধ্যে ভোটের অনিয়মের অভিযোগ দায়ের করা যায় ট্রাইব্যুনাল তা ১০ দিনের মধ্যে নিষ্পত্তি করেন । সেখানে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি সুবিচার না পেলে পরবর্তী ৩০ দিনের মধ্যে আপিল ট্রাইব্যুনালে যেতে পারেন । আপিল ট্রাইব্যুনাল সেই অভিযোগ ৯০ দিনের মধ্যে নিস্পত্তি করবেন ।

সংক্ষুব্ধ ব্যক্তিরা সুনির্দিষ্ট কারণ দেখি পুরো ভোট বাতিলের আবেদনসহ যেকোনো বিচার চাইতে পারেন ট্রাইব্যুনালে । পঞ্চম উপজেলা নির্বাচন পাচ ধাপে সম্পন্ন করবে নির্বাচন কমিশন ( ইসি ) ।
ইতোমধ্যে চার ধাপের ভোট শেষ হয়েছে । ১৮ জুন পঞ্চম ধাপের ভোটগ্রহণ হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়