শিরোনাম
◈ সাগর-রুনি হত্যা: রোকেয়া প্রাচীর বাসা থেকে দু’টি ডিস্ক আনা হয়েছিল জিয়াউল আহসানের নির্দেশে ◈ ৪৮ বছরে বিএনপি, প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য কর্মসূচি ◈ ‘মক্কা প্রতিরক্ষা জোটের’ সদরদপ্তর রিয়াদে, প্রথম মহাসচিব পাকিস্তানি ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালে ভয়াবহ দুর্ঘটনা, প্রাণ গেল বিমানবাহিনীর ৩ সদস্যের ◈ আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসির ২১ বছরের যত রেকর্ড! ◈ সরকারি চাকরিজীবীদের পেনশন বাড়বে ৫৫ থেকে ১০০% পর্যন্ত ◈ নির্বাচনের ৭ বছর পর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা ◈ ডিপিডিসির জরুরি বার্তা প্রিপেইড মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে ◈ নতুন পে স্কেল নিয়ে অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি ◈ দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

প্রকাশিত : ১০ এপ্রিল, ২০১৯, ০২:২৮ রাত
আপডেট : ১০ এপ্রিল, ২০১৯, ০২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রানাপ্লাজা মালিকের জামিন আবেদন খারিজ

এস এম নূর মোহাম্মদ : রানা প্লাজার মালিক সোহেল রানার বিরুদ্ধে ভবন নির্মাণে অনিয়মের অভিযোগে দুদকের করা মামলায় জামিনের বিষয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে আগামী ছয় মাসের মধ্যে মামলার বিচার নিষ্পত্তির জন্য বিচারিক আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

ভবন নির্মাণে অনিয়মের অভিযোগে ২০১৪ সালের ১৫ জুন দুদক সাভার মডেল থানায় ১৭ জনকে আসামি করে এ মামলা দায়ের করে। এরপর ভবন মালিক রানাসহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। ওই মামলায় জামিন চেয়ে আবেদন করলে রুল জারি করেন হাইকোর্ট। তবে শুনানি শেষে ওই রুল খারিজ করে দেন আদালত।

  • সর্বশেষ